ফেসবুক যে কারণে ঢালাওভাবে সবাইকে ফ্রি ভেরিফায়েড ব্যাচ দিচ্ছে

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক :ফেসবুক সবাইকে ফ্রিতে দিচ্ছে ভেরিফায়েড ব্যাজ! মেটা-র বড় সিদ্ধান্তের পেছনে রয়েছে চমকে দেওয়ার মতো কারণ। যা অনেকেরই জানা নেই।

সামাজিক মাধ্যমের যুগে নিজের আসল অস্তিত্ব প্রমাণ করা এখন এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফেসবুক মার্কেটপ্লেসে এআই চালিত চ্যাটবট বা ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্য ও প্রতারণা বেড়ে যাওয়ায় মেটা একটি বড় সিদ্ধান্ত নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিটি অ্যাকাউন্টের পেছনে কোনো আসল মানুষ রয়েছে কি না তা নিশ্চিত করতেই মেটা এখন সম্পূর্ণ বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফাইড’ নামের বিশেষ ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা ডিজিটাল ভুয়া প্রপঞ্চ ও জালিয়াতি রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

সামাজিক মাধ্যমের এই নতুন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হয় এবং মেটার ফেসিয়াল রিকগনিশন বা মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে তা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়।

অ্যাকাউন্ট জালিয়াতি বা নীতিমালা ভঙ্গের কোনো রেকর্ড না থাকলে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সফল হলে মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলে এই ব্যাজ দেখা যায়। তবে ১৮ বছর বা তার বেশি বয়সি ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোই আপাতত এই সুবিধার আওতায় রয়েছে এবং পেজ বা প্রফেশনাল মোড অ্যাকাউন্টগুলো এর বাইরে থাকছে।

এই ভেরিফাইড ব্যাজটি কেবল একজন ব্যবহারকারীর মানব পরিচয় নিশ্চিত করে, কিন্তু তিনি কতটা বিশ্বাসযোগ্য বা সৎ তা প্রমাণ করে না। অন্যদিকে পেইড বা সাবস্ক্রিপশনভিত্তিক মেটা ভেরিফাইড সেবা গ্রহণের জন্য সরকারি পরিচয়পত্র প্রয়োজন হয় এবং এর সঙ্গে বাড়তি কিছু পেশাদার সুবিধা ও দৃশ্যমানতা পাওয়া যায়।

বিনামূল্যে দেওয়া এই ফেসবুক ভেরিফাইড চালুর ফলে ভবিষ্যতে ব্যাজবিহীন অ্যাকাউন্টগুলো সাধারণ মানুষের কাছে সন্দেহের মুখে পড়তে পারে। তবে নিরাপত্তা ও প্রতারণা কমানোর এই সুবিধার জন্য ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া নিয়ে গোপনীয়তা ও তথ্য সুরক্ষা সংক্রান্ত নানা প্রশ্নও তৈরি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

» ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

» জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

» ইসলামপুরে আগুনে পুড়ে পাঁচ দোকান ভস্মিভূত,২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

» ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

» হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

» আদাবরে পুলিশের গুলিতে দুজন আহত, ধারালো অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুক যে কারণে ঢালাওভাবে সবাইকে ফ্রি ভেরিফায়েড ব্যাচ দিচ্ছে

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক :ফেসবুক সবাইকে ফ্রিতে দিচ্ছে ভেরিফায়েড ব্যাজ! মেটা-র বড় সিদ্ধান্তের পেছনে রয়েছে চমকে দেওয়ার মতো কারণ। যা অনেকেরই জানা নেই।

সামাজিক মাধ্যমের যুগে নিজের আসল অস্তিত্ব প্রমাণ করা এখন এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফেসবুক মার্কেটপ্লেসে এআই চালিত চ্যাটবট বা ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্য ও প্রতারণা বেড়ে যাওয়ায় মেটা একটি বড় সিদ্ধান্ত নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিটি অ্যাকাউন্টের পেছনে কোনো আসল মানুষ রয়েছে কি না তা নিশ্চিত করতেই মেটা এখন সম্পূর্ণ বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফাইড’ নামের বিশেষ ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা ডিজিটাল ভুয়া প্রপঞ্চ ও জালিয়াতি রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

সামাজিক মাধ্যমের এই নতুন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হয় এবং মেটার ফেসিয়াল রিকগনিশন বা মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে তা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়।

অ্যাকাউন্ট জালিয়াতি বা নীতিমালা ভঙ্গের কোনো রেকর্ড না থাকলে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সফল হলে মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলে এই ব্যাজ দেখা যায়। তবে ১৮ বছর বা তার বেশি বয়সি ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোই আপাতত এই সুবিধার আওতায় রয়েছে এবং পেজ বা প্রফেশনাল মোড অ্যাকাউন্টগুলো এর বাইরে থাকছে।

এই ভেরিফাইড ব্যাজটি কেবল একজন ব্যবহারকারীর মানব পরিচয় নিশ্চিত করে, কিন্তু তিনি কতটা বিশ্বাসযোগ্য বা সৎ তা প্রমাণ করে না। অন্যদিকে পেইড বা সাবস্ক্রিপশনভিত্তিক মেটা ভেরিফাইড সেবা গ্রহণের জন্য সরকারি পরিচয়পত্র প্রয়োজন হয় এবং এর সঙ্গে বাড়তি কিছু পেশাদার সুবিধা ও দৃশ্যমানতা পাওয়া যায়।

বিনামূল্যে দেওয়া এই ফেসবুক ভেরিফাইড চালুর ফলে ভবিষ্যতে ব্যাজবিহীন অ্যাকাউন্টগুলো সাধারণ মানুষের কাছে সন্দেহের মুখে পড়তে পারে। তবে নিরাপত্তা ও প্রতারণা কমানোর এই সুবিধার জন্য ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া নিয়ে গোপনীয়তা ও তথ্য সুরক্ষা সংক্রান্ত নানা প্রশ্নও তৈরি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com