ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সিটি কর্পোরেশনে দায়িত্বে থাকা অবস্থায় কেউ তা পালনে ব্যর্থ হলে তাকে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
আজ শনিবার রাজধানীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। শহর পরিস্কার-পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি।
এসময় সবাইকে নিজ দায়িত্বে শহর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, শহর পরিস্কার ও সবুজ রাখতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।পরে শাহবাগ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়, যা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।








