তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

প্রতিনিধি (আগৈলঝাড়া) বরিশাল: : বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা সফরকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সরকারি সহায়তা সুষম, স্বচ্ছ ও জবাবদিহিতামূলকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত নথিভিত্তিক হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, জনগণের দোরগোঁড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

» হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম

» বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

» বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

» ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে

» মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

» হাতীবান্ধায বাল্যবিয়ের পরিনতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

প্রতিনিধি (আগৈলঝাড়া) বরিশাল: : বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা সফরকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সরকারি সহায়তা সুষম, স্বচ্ছ ও জবাবদিহিতামূলকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত নথিভিত্তিক হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, জনগণের দোরগোঁড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com