বড়াইগ্রামে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে টাউনহল সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন লাইফ , বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: “নিরাপদ নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব” প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক প্রমুখ।

সভায় বক্তারা যুবসমাজের মধ্যে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের প্রবণতা, ইভটিজিং, মোবাইল/ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এসব সামাজিক অবক্ষয় প্রতিরোধে র‌্যাবের ভূমিকা তুলে ধরে তারা অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

» হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম

» বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

» বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

» ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে

» মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

» হাতীবান্ধায বাল্যবিয়ের পরিনতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড়াইগ্রামে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে টাউনহল সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন লাইফ , বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: “নিরাপদ নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব” প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক প্রমুখ।

সভায় বক্তারা যুবসমাজের মধ্যে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের প্রবণতা, ইভটিজিং, মোবাইল/ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এসব সামাজিক অবক্ষয় প্রতিরোধে র‌্যাবের ভূমিকা তুলে ধরে তারা অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com