৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ – স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭, যা বদলে দিতে পারে মিড-রেঞ্জ সেগমেন্টের চেনা সমীকরণ। ব্যাটারি পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতেই ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটি। ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির পাশাপাশি, এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা ও ব্যবহার উপযোগী একাধিক ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে, যা স্মার্টফোন ব্যবহারে এক অনন্য নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কাজ, বিনোদন, যোগাযোগ ও কনটেন্ট তৈরিসহ দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই স্মার্টফোন এখন অপরিহার্য। তবে, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয় বা দুশ্চিন্তা এখনও ব্যবহারকারীদের অন্যতম প্রধান সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রেডমি ১৭ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জেই সাধারণ ব্যবহারে ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। ফলে, ঘন ঘন চার্জার খোঁজার দুশ্চিন্তা ছাড়াই ব্যবহারকার দীর্ঘ সময় কানেক্টেড থাকতে পারবেন।
ব্যাটারির পারফরম্যান্স বাড়াতে রেডমি ১৭ ফোনটিতে সুবিশাল ব্যাটারির পাশাপাশি, ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি থাকছে, যা মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। শুধু তা–ই নয়, মাত্র ৩৫ মিনিটের চার্জেই সারাদিনের স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। ফলে, চার্জিংয়ের জন্য অনেক সময় ধরে অপেক্ষা না করেই ব্যবহারকারী প্রয়োজনের মুহূর্তে ফোন ব্যবহার করতে পারবেন।

দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে রেডমি ১৭ ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া ও স্ক্র্যাচের বিরুদ্ধে অধিক সুরক্ষা প্রদান করে। পাশাপাশি, এর ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন স্মার্টফোনটিকে এক প্রিমিয়াম লুক দেয়, যা মিড-রেঞ্জ সেগমেন্টের ফোন হিসেবে এটিকে অনন্য করে তুলবে।
পাওয়ারফুল ব্যাটারি ক্যাপাসিটির পাশাপাশি, আসন্ন রেডমি ১৭ ডিভাইসে মাল্টিমিডিয়া ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যাবে। একবার চার্জেই ব্যবহারকারী টানা ৯১ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক ও ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস স্ট্রিমিং উপভোগ করতে পারবেন, যা চলার পথে বিনোদনে হবে এক আদর্শ সাথী।

অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স, দ্রুত চার্জিং, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন ফিচারের সমন্বয়ে রেডমি ১৭ স্মার্টফোন ব্যবহারে নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।

অপেক্ষার আর বেশি দিন নেই। আগামী আগস্টেই দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে রেডমি ১৭, শাওমি বাংলাদেশ তা নিশ্চিত করেছে। উন্মোচনের নির্দিষ্ট তারিখ, মূল্য ও প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই শাওমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে ঘোষণা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ – স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭, যা বদলে দিতে পারে মিড-রেঞ্জ সেগমেন্টের চেনা সমীকরণ। ব্যাটারি পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতেই ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটি। ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির পাশাপাশি, এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা ও ব্যবহার উপযোগী একাধিক ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে, যা স্মার্টফোন ব্যবহারে এক অনন্য নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কাজ, বিনোদন, যোগাযোগ ও কনটেন্ট তৈরিসহ দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই স্মার্টফোন এখন অপরিহার্য। তবে, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয় বা দুশ্চিন্তা এখনও ব্যবহারকারীদের অন্যতম প্রধান সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রেডমি ১৭ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জেই সাধারণ ব্যবহারে ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। ফলে, ঘন ঘন চার্জার খোঁজার দুশ্চিন্তা ছাড়াই ব্যবহারকার দীর্ঘ সময় কানেক্টেড থাকতে পারবেন।
ব্যাটারির পারফরম্যান্স বাড়াতে রেডমি ১৭ ফোনটিতে সুবিশাল ব্যাটারির পাশাপাশি, ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি থাকছে, যা মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। শুধু তা–ই নয়, মাত্র ৩৫ মিনিটের চার্জেই সারাদিনের স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। ফলে, চার্জিংয়ের জন্য অনেক সময় ধরে অপেক্ষা না করেই ব্যবহারকারী প্রয়োজনের মুহূর্তে ফোন ব্যবহার করতে পারবেন।

দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে রেডমি ১৭ ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া ও স্ক্র্যাচের বিরুদ্ধে অধিক সুরক্ষা প্রদান করে। পাশাপাশি, এর ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন স্মার্টফোনটিকে এক প্রিমিয়াম লুক দেয়, যা মিড-রেঞ্জ সেগমেন্টের ফোন হিসেবে এটিকে অনন্য করে তুলবে।
পাওয়ারফুল ব্যাটারি ক্যাপাসিটির পাশাপাশি, আসন্ন রেডমি ১৭ ডিভাইসে মাল্টিমিডিয়া ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যাবে। একবার চার্জেই ব্যবহারকারী টানা ৯১ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক ও ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস স্ট্রিমিং উপভোগ করতে পারবেন, যা চলার পথে বিনোদনে হবে এক আদর্শ সাথী।

অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স, দ্রুত চার্জিং, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন ফিচারের সমন্বয়ে রেডমি ১৭ স্মার্টফোন ব্যবহারে নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।

অপেক্ষার আর বেশি দিন নেই। আগামী আগস্টেই দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে রেডমি ১৭, শাওমি বাংলাদেশ তা নিশ্চিত করেছে। উন্মোচনের নির্দিষ্ট তারিখ, মূল্য ও প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই শাওমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে ঘোষণা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com