সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্তমান সরকার আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, সারাদেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজের মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজিত ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের বর্তমান সরকার আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছে। এই সরকার শুধু ফুটবল, ক্রিকেটই না সব খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতীয় শিক্ষাক্রমে আগামীতে নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। আগামীতে শিক্ষাক্রম এমনভাবে করা হবে যেনো পরীক্ষার ৬০ শতাংশ নম্বর খেলার মাঠে থাকে। তাহলে অভিভাবকরা শিক্ষার্থীদের নম্বরের জন্য হলেও মাঠে যেতে বাধ্য করবে। আমরা এভাবে সারাদেশে তৃণমূল পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে চাই।

তিনি বলেন, বিগত সময় খালি জায়গায় নানা স্থাপনা করা হতো আর আমাদের সরকার নির্দেশনা দিয়েছে খালি জায়গায় খেলার মাঠ তৈরি করে দেওয়ার। আমরা এরই মধ্যে খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। এরই মধ্যে এমপি, ইউএনও, ডিসি তারা এটির কার্যক্রম শুরু করে দিয়েছেন। পাশাপাশি সবার জন্য সাঁতার শিখানোর লক্ষ্য নিয়ে ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তীতে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল নির্মাণ করা হবে। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে সংস্কার করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সব করবো। এই লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুর রহমান রাকিব প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্তমান সরকার আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, সারাদেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজের মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজিত ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের বর্তমান সরকার আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছে। এই সরকার শুধু ফুটবল, ক্রিকেটই না সব খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতীয় শিক্ষাক্রমে আগামীতে নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। আগামীতে শিক্ষাক্রম এমনভাবে করা হবে যেনো পরীক্ষার ৬০ শতাংশ নম্বর খেলার মাঠে থাকে। তাহলে অভিভাবকরা শিক্ষার্থীদের নম্বরের জন্য হলেও মাঠে যেতে বাধ্য করবে। আমরা এভাবে সারাদেশে তৃণমূল পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে চাই।

তিনি বলেন, বিগত সময় খালি জায়গায় নানা স্থাপনা করা হতো আর আমাদের সরকার নির্দেশনা দিয়েছে খালি জায়গায় খেলার মাঠ তৈরি করে দেওয়ার। আমরা এরই মধ্যে খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। এরই মধ্যে এমপি, ইউএনও, ডিসি তারা এটির কার্যক্রম শুরু করে দিয়েছেন। পাশাপাশি সবার জন্য সাঁতার শিখানোর লক্ষ্য নিয়ে ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তীতে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল নির্মাণ করা হবে। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে সংস্কার করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সব করবো। এই লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুর রহমান রাকিব প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com