কারাগার থেকে পালাল ১ নারী বন্দি, বরখাস্ত ৭ জন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই বন্দির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সি.আর. মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে কারাগারের দায়িত্বে থাকা ৩ জন মেটন ও ৪ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জেল সুপার ও জেলারের কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার বিকেলে গণনার সময় বন্দির হিসাব না মেলায় ওই বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দক্ষ জনশক্তি গড়ে তোলাই উন্নত দেশ গড়ার প্রধান হাতিয়ার: ডেপুটি স্পিকার

» বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

» জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

» অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

» বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» ফাইনালে সাদা-আকাশি জার্সিতে নামবে মেসিরা

» মেসিকে থামানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক

» গোল্ডেন বুটে নির্ধারণে ‘টাইব্রেকার’ পথে হাঁটবে ফিফা!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কারাগার থেকে পালাল ১ নারী বন্দি, বরখাস্ত ৭ জন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই বন্দির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সি.আর. মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে কারাগারের দায়িত্বে থাকা ৩ জন মেটন ও ৪ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জেল সুপার ও জেলারের কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার বিকেলে গণনার সময় বন্দির হিসাব না মেলায় ওই বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com