জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ২০ সদস্যকে স্মরণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গত এক বছরে মৃত্যুবরণ করা ২০ জন সদস্য সাংবাদিকের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত সদস্যদের স্মরণে জহুর হোসেন চৌধুরী হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন। বাবা, স্বামী ও ভাই সম্পর্কে তারা বেদনাবিধূর স্মৃতিচারণ করেন।

সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, তাদের স্বপ্ন, আদর্শ, নিষ্ঠা ও ঐকান্তিকতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তাদের পরম্পরা, তাদেরই ধারাবাহিকতা। আমাদের দায়িত্ব এই উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে দেওয়া।

তিনি বলেন, আমরা তাদের হারিয়েছি, এটা আমাদের এক ধরনের অঙ্গহানি। আজ খুবই বেদনাদায়ক দিন, কিন্তু আমরা তাদের ভুলে যেতে পারি না। কারণ তাদের ভুলে যাওয়া মানে নিজেদের অস্তিত্ব অস্বীকার করা। মহান আল্লাহ তাদের ক্ষমা করুন এবং তার সান্নিধ্য দান করুন।

স্মৃতিসভায় অংশ নেন কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনেয়ারা, আবদুল হালিমের কন্যা ডাক্তার হাসরাত জাহান এবং সিরাজুল হকের পুত্র অধ্যাপক তারিক সিরাজী। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিকরাও আলোচনায় অংশ নেন।

প্রয়াত সদস্যরা হলেন এন. এম. হারুন, মো. জাকারিয়া পিন্টু, মো. নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বিডি মুখার্জী, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য, খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এ এ জাফর ইকবাল, শামীম আহমদ, মো. আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ২০ সদস্যকে স্মরণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গত এক বছরে মৃত্যুবরণ করা ২০ জন সদস্য সাংবাদিকের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত সদস্যদের স্মরণে জহুর হোসেন চৌধুরী হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন। বাবা, স্বামী ও ভাই সম্পর্কে তারা বেদনাবিধূর স্মৃতিচারণ করেন।

সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, তাদের স্বপ্ন, আদর্শ, নিষ্ঠা ও ঐকান্তিকতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তাদের পরম্পরা, তাদেরই ধারাবাহিকতা। আমাদের দায়িত্ব এই উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে দেওয়া।

তিনি বলেন, আমরা তাদের হারিয়েছি, এটা আমাদের এক ধরনের অঙ্গহানি। আজ খুবই বেদনাদায়ক দিন, কিন্তু আমরা তাদের ভুলে যেতে পারি না। কারণ তাদের ভুলে যাওয়া মানে নিজেদের অস্তিত্ব অস্বীকার করা। মহান আল্লাহ তাদের ক্ষমা করুন এবং তার সান্নিধ্য দান করুন।

স্মৃতিসভায় অংশ নেন কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনেয়ারা, আবদুল হালিমের কন্যা ডাক্তার হাসরাত জাহান এবং সিরাজুল হকের পুত্র অধ্যাপক তারিক সিরাজী। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিকরাও আলোচনায় অংশ নেন।

প্রয়াত সদস্যরা হলেন এন. এম. হারুন, মো. জাকারিয়া পিন্টু, মো. নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বিডি মুখার্জী, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য, খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এ এ জাফর ইকবাল, শামীম আহমদ, মো. আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com