২৮ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট লালন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পল্টন এলাকা থেকে ২৮ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট মো. লালনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে পল্টন জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেইট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম ওজনের ২০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। পরে গত শনিবার তাকে জাতীয় স্টেডিয়াম এলাকা থেকেই গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার আত্মীয় ও সহযোগীদের সহায়তায় সে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

থানা সূত্র জানিয়েছে, গত ৬ মাসে আরও দুবার গ্রেফতার হলেও সে অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হয়। জাতীয় স্টেডিয়ামের আশপাশ এলাকায় মাদক বিক্রির অন্যতম এই হোতাকে গতকাল রবিবার আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

» হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা

» কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

» ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুজন নিহত

» জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

» মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

» ৮ উপায়ে বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের গতি

» ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

» সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা

» ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৮ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট লালন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পল্টন এলাকা থেকে ২৮ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট মো. লালনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে পল্টন জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেইট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম ওজনের ২০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। পরে গত শনিবার তাকে জাতীয় স্টেডিয়াম এলাকা থেকেই গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার আত্মীয় ও সহযোগীদের সহায়তায় সে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

থানা সূত্র জানিয়েছে, গত ৬ মাসে আরও দুবার গ্রেফতার হলেও সে অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হয়। জাতীয় স্টেডিয়ামের আশপাশ এলাকায় মাদক বিক্রির অন্যতম এই হোতাকে গতকাল রবিবার আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com