৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির ভক্ত রয়েছেন কোটি কোটি। কিন্তু তাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ইছাপুর নবাবগঞ্জের বাসিন্দা পেশায় চা বিক্রেতা শিবে পাত্র। ২০১১ সালে মেসির কলকাতা সফরের আগে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে নীল-সাদার সাজে সাজিয়েছিলেন নিজ বাড়ি। সেই থেকেই প্রতিবছর জাঁকজমকভাবে মেসির জন্মদিন পালন করে আসছেন শিবে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বুধবার (২৪ জুন) ৩৯ পাউন্ডের কেক কেটে, ৩৯ রকমের খাবার দিয়ে, ৩৯ রকমের মিষ্টি দিয়ে মেসির ৩৯ তম জন্মদিন উদযাপন করেছেন শিবে।

এছাড়া, ইছাপুর নবাবগঞ্জ এলাকা নীল-সাদা বেলুন ও নীল-সাদা পতাকায় মুড়ে ফেলা হয়। পুরোহিত ডেকে মেসির স্ট্যাচুতে পুজো দিয়ে শঙ্খধ্বনি বাজিয়ে তাকে আশীর্বাদ করেন। এরপর মেসির প্রতিকৃতির সামনে তুলে দেওয়া হয় সারি সারি খাবার।

মূলত আর্জেন্টিনার ফ্যান্স ক্লাবের নামে অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শিবে পাত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত ডিসেম্বরে তিনি তার স্বপ্নের নায়ক মেসির সঙ্গে দেখা করেছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন। ফলে তার স্বপ্নপূরণ হয়ে গেছে। যে কারণে মেসি খেলা ছেড়ে দিলে তিনিও তার জন্মদিন পালন করা বন্ধ করে দেবেন।

এদিকে, শিবে পাত্রের স্ত্রী স্বপ্না পাত্র ও মেয়ে নেহা পাত্র দাস উভয়ই মেসির শুভকামনা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির ভক্ত রয়েছেন কোটি কোটি। কিন্তু তাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ইছাপুর নবাবগঞ্জের বাসিন্দা পেশায় চা বিক্রেতা শিবে পাত্র। ২০১১ সালে মেসির কলকাতা সফরের আগে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে নীল-সাদার সাজে সাজিয়েছিলেন নিজ বাড়ি। সেই থেকেই প্রতিবছর জাঁকজমকভাবে মেসির জন্মদিন পালন করে আসছেন শিবে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বুধবার (২৪ জুন) ৩৯ পাউন্ডের কেক কেটে, ৩৯ রকমের খাবার দিয়ে, ৩৯ রকমের মিষ্টি দিয়ে মেসির ৩৯ তম জন্মদিন উদযাপন করেছেন শিবে।

এছাড়া, ইছাপুর নবাবগঞ্জ এলাকা নীল-সাদা বেলুন ও নীল-সাদা পতাকায় মুড়ে ফেলা হয়। পুরোহিত ডেকে মেসির স্ট্যাচুতে পুজো দিয়ে শঙ্খধ্বনি বাজিয়ে তাকে আশীর্বাদ করেন। এরপর মেসির প্রতিকৃতির সামনে তুলে দেওয়া হয় সারি সারি খাবার।

মূলত আর্জেন্টিনার ফ্যান্স ক্লাবের নামে অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শিবে পাত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত ডিসেম্বরে তিনি তার স্বপ্নের নায়ক মেসির সঙ্গে দেখা করেছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন। ফলে তার স্বপ্নপূরণ হয়ে গেছে। যে কারণে মেসি খেলা ছেড়ে দিলে তিনিও তার জন্মদিন পালন করা বন্ধ করে দেবেন।

এদিকে, শিবে পাত্রের স্ত্রী স্বপ্না পাত্র ও মেয়ে নেহা পাত্র দাস উভয়ই মেসির শুভকামনা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com