মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১৮ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন। তবে মেসির কাছে রেকর্ড হারিয়েও বিষয়টি বেশ রসিকতার ছলে এবং ইতিবাচকভাবেই নিয়েছেন ক্লোসা। বিশ্বকাপে গোলের নতুন কীর্তি গড়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ‘জিউডডয়েচে সাইটুং’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেন, ‘আমি সব সময়ই বলেছি, মেসি(রেকর্ড ভাঙলে) মোটেও মন্দ নয়! আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

এর আগে ১৬ গোল নিয়ে দীর্ঘদিন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি ছিল জার্মান কিংবদন্তি ক্লোসার দখলে। তবে গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়ে নিজের ১৭ ও ১৮তম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান মেসি।

চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১৮ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন। তবে মেসির কাছে রেকর্ড হারিয়েও বিষয়টি বেশ রসিকতার ছলে এবং ইতিবাচকভাবেই নিয়েছেন ক্লোসা। বিশ্বকাপে গোলের নতুন কীর্তি গড়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ‘জিউডডয়েচে সাইটুং’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেন, ‘আমি সব সময়ই বলেছি, মেসি(রেকর্ড ভাঙলে) মোটেও মন্দ নয়! আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

এর আগে ১৬ গোল নিয়ে দীর্ঘদিন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি ছিল জার্মান কিংবদন্তি ক্লোসার দখলে। তবে গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়ে নিজের ১৭ ও ১৮তম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান মেসি।

চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com