বাবুল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় শ্রমিক বাবুল মিয়া (৬৫) হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুর রহমান ভান্ডারীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গতকাল রবিবার ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ কলমাকান্দা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ১৭ মে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হন শ্রমিক বাবুল মিয়া। পরদিন নিহতের ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, বাবুল মিয়া বড়দল গ্রামের হাবিবুর রহমান ভান্ডারির কাছে ধানকাটার টাকা পেতেন। এই টাকা বাবুলের ছেলে চাইতে গেলে পাওনাদারের ছেলের সঙ্গে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলেকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। ছেলের চিৎকারে বাবুল এগিয়ে গেলে অভিযুক্তরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে বাবুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মামলার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে পলাতক আছেন।

মামলাটি র‌্যাব আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহের একটি অভিযানিক দল ঢাকার উত্তরা দক্ষিণখান এলাকা থেকে আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাবুল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় শ্রমিক বাবুল মিয়া (৬৫) হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুর রহমান ভান্ডারীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গতকাল রবিবার ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ কলমাকান্দা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ১৭ মে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হন শ্রমিক বাবুল মিয়া। পরদিন নিহতের ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, বাবুল মিয়া বড়দল গ্রামের হাবিবুর রহমান ভান্ডারির কাছে ধানকাটার টাকা পেতেন। এই টাকা বাবুলের ছেলে চাইতে গেলে পাওনাদারের ছেলের সঙ্গে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলেকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। ছেলের চিৎকারে বাবুল এগিয়ে গেলে অভিযুক্তরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে বাবুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মামলার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে পলাতক আছেন।

মামলাটি র‌্যাব আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহের একটি অভিযানিক দল ঢাকার উত্তরা দক্ষিণখান এলাকা থেকে আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com