ঝোপ থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ঝোপঝাড় থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার  দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকায় এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপঝাড়ে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় টহল দল। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কসটেপ খুললে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১-এর অপস্ অফিসার রওনক এরফান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া এই অস্ত্র নিয়মিত টহলের সময় উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বড় পুকুরিয়া দুর্নীতি মামলা : অব্যাহতি পেলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান

» পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

» ফের চট্টগ্রামে হাঁটুসমান পানি

» বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

» নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন

» সংসদে হঠাৎ অসুস্থ জামায়াতের এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

» সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে : সংসদে রুমিন ফারহানা

» অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

» রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

» গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঝোপ থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ঝোপঝাড় থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার  দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকায় এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপঝাড়ে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় টহল দল। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কসটেপ খুললে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১-এর অপস্ অফিসার রওনক এরফান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া এই অস্ত্র নিয়মিত টহলের সময় উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com