ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।








