২৫ কেজির পাঙ্গাস, ৪৫ হাজার টাকায় বিক্রি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মাছটি আড়তে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে এরশাদ মন্ডলের জালে মাছটি উঠে আসে।

জেলে এরশাদ মন্ডল জানান, মাঝরাতে সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলা হয়। সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনেছেন। তিনি জানান, আড়তে নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছেন এবং এখন বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা করছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ পাওয়া যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেপ্তার

» ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

» ৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

» কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

» দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

» কোরবানির টাকা দান করলে কি কোরবানি আদায় হবে?

» তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যায় একমাত্র অভিযুক্ত যুবক গ্রেফতার

» যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার

» ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৫ কেজির পাঙ্গাস, ৪৫ হাজার টাকায় বিক্রি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মাছটি আড়তে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে এরশাদ মন্ডলের জালে মাছটি উঠে আসে।

জেলে এরশাদ মন্ডল জানান, মাঝরাতে সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলা হয়। সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনেছেন। তিনি জানান, আড়তে নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছেন এবং এখন বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা করছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ পাওয়া যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com