বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বালুবাহী ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল খালের মধ্যে পড়ে গেছে। এতে চালক ও ইজিবাইক আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ  (১৪ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পাঁচুরিয়া এলাকার অত্যন্ত ব্যস্ত ও জরাজীর্ণ বেইলি ব্রিজটি দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হচ্ছিল। ট্রাকটি ব্রিজের ঠিক মাঝখানে পৌঁছা মাত্রই অতিরিক্ত লোড নিতে না পেরে মড়মড় শব্দে পুরো ব্রিজটি ধসে খালের মধ্যে পড়ে যায়। এ সময় ট্রাকের ঠিক পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক এবং একটি বাইসাইকেলও ছিটকে খালের পানিতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ট্রাকচালক, ইজিবাইক চালক ও আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের হাজার হাজার মানুষের জেলা শহরে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালগামী ও সাধারণ পথচারীরা পড়েছেন চরম বিপাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

» সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

» ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও

» পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

» সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার আর এস ফাহিম

» আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

» বিশেষ অভিযানে ২১জন গ্রেফতার

» আকাঙ্ক্ষার মহাকাল

» নজরুল বর্ষ উদযাপন: ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

» রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বালুবাহী ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল খালের মধ্যে পড়ে গেছে। এতে চালক ও ইজিবাইক আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ  (১৪ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পাঁচুরিয়া এলাকার অত্যন্ত ব্যস্ত ও জরাজীর্ণ বেইলি ব্রিজটি দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হচ্ছিল। ট্রাকটি ব্রিজের ঠিক মাঝখানে পৌঁছা মাত্রই অতিরিক্ত লোড নিতে না পেরে মড়মড় শব্দে পুরো ব্রিজটি ধসে খালের মধ্যে পড়ে যায়। এ সময় ট্রাকের ঠিক পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক এবং একটি বাইসাইকেলও ছিটকে খালের পানিতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ট্রাকচালক, ইজিবাইক চালক ও আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের হাজার হাজার মানুষের জেলা শহরে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালগামী ও সাধারণ পথচারীরা পড়েছেন চরম বিপাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com