জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

জামালপুর প্রতিনিধি : ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আয় বৃদ্ধির লক্ষ্যে জামালপুওে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক।

আজ দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি)উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ শেষে জামালপুর রিজিওনের ২৬টি শাখার সদস্যদের মধ্যে ১১টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খামারিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের আধুনিক ও লাভজনক মৎস্য চাষের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এ সময় পুকুর প্রস্তুুতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ বালাই প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য, সঠিক আহরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়াহয়।

খামারিদের মাঝে মাছের পোনা বিতরন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) সিমসন হালদার,সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম, মোঃ মিজানুর রহমান, এ.কে.এম শামসুল আলম, মোঃ হাফিজুর রহমান, রাবেয়া খাতুন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

» মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

» প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার

» সময় ফুরিয়ে আসছে, গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি হবে: জামায়াত আমির

» দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

» প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

» মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী

» রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

» নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

» লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

জামালপুর প্রতিনিধি : ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আয় বৃদ্ধির লক্ষ্যে জামালপুওে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক।

আজ দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি)উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ শেষে জামালপুর রিজিওনের ২৬টি শাখার সদস্যদের মধ্যে ১১টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খামারিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের আধুনিক ও লাভজনক মৎস্য চাষের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এ সময় পুকুর প্রস্তুুতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ বালাই প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য, সঠিক আহরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়াহয়।

খামারিদের মাঝে মাছের পোনা বিতরন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) সিমসন হালদার,সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম, মোঃ মিজানুর রহমান, এ.কে.এম শামসুল আলম, মোঃ হাফিজুর রহমান, রাবেয়া খাতুন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com