আবার বাড়ল সোনার দাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : টানা চারবার দাম কমানোর পর বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

শনিবার (১৩ জুন) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলেও জানিয়েছে বাজুস।

এর আগে গত ২ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এরপর ৬ জুন কমানো হয় ৫ হাজার ৪৮১ টাকা, ১০ জুন কমানো হয় ৬ হাজার ৫৯১ টাকা এবং ১১ জানুয়ারি কমানো হয় ৪ হাজার ৪৩২ টাকা।

এতে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৯ হাজার ৭৭১ টাকা।

টানা চার দফা কমানোর পর এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমান অনরার সামনে আইসসে: স্বরাষ্ট্রমন্ত্রী

» লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিল নৌ মন্ত্রণালয়

» মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

» গাজীপুরে কারখানায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

» তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

» মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

» এলজিসহ দুই ব্যক্তি গ্রেফতার

» হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

» ইয়াবাসহ যুবক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আবার বাড়ল সোনার দাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : টানা চারবার দাম কমানোর পর বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

শনিবার (১৩ জুন) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলেও জানিয়েছে বাজুস।

এর আগে গত ২ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এরপর ৬ জুন কমানো হয় ৫ হাজার ৪৮১ টাকা, ১০ জুন কমানো হয় ৬ হাজার ৫৯১ টাকা এবং ১১ জানুয়ারি কমানো হয় ৪ হাজার ৪৩২ টাকা।

এতে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৯ হাজার ৭৭১ টাকা।

টানা চার দফা কমানোর পর এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com