ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক

ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬: ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ (CORPnet) লেনদেনে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। ২০২৬ সালের জুন মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে এই প্ল্যাটফর্মে, যা মাসিক লেনদেনের সর্বোচ্চরেকর্ড। দেশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই মাইলফলক অর্জিত হয়েছে।

মাসিকপারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর্পনেটের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের ১ লাখ ২ হাজার কোটি টাকার তুলনায় ৪০ শতাংশ বেশি।

এই প্রবৃদ্ধি বাংলাদেশে কর্পোরেট ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরের প্রতিফলন। ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের মোট কর্পোরেট লেনদেনের ৮০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি।

কর্পনেট ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী কর্পোরেট ক্লায়েন্ট গ্রুপের সংখ্যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মোট লেনদেনের সংখ্যা ৪৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ২৪ মিলিয়নে পৌঁছেছে, যা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং প্ল্যাটফর্মের ওপর কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

লেনদেন বৃদ্ধির পাশাপাশি নতুন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে কর্পনেট সেবার পরিধিও আরও বিস্তৃত করেছে ব্যাংকটি। সম্প্রতি চালু হওয়া এ-চালান, এ-ফোর চেক প্রিন্টিংএবং পে-অর্ডার ইস্যুয়েন্সসুবিধা কর্পোরেট গ্রাহকদের জন্য প্ল্যাটফর্মটির কার্যকারিতা আরও বাড়িয়েছে। এছাড়াও কর্পনেটের মাধ্যমে এখন কর্পোরেট গ্রাহকরা রিয়েল টাইমে ডিজিটালভাবে তিতাসের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন।ফলে গ্রাহকদের ম্যানুয়াল প্রক্রিয়া অনুসরণ ও ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজনীয়তাকমেছে। ভার্চুয়াল অ্যাকাউন্ট-ভিত্তিক কালেকশন সল্যুশনের মাধ্যমে ২০২৬ সালের প্রথমার্ধে কালেকশন ভলিউমে আগের বছরের তুলনায় ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পাওনা সমন্বয়, দ্রুত অর্থ সংগ্রহ এবং কার্যকরভাবে ওয়ার্কিং ক্যাপিটালব্যবস্থাপনায় সহায়তা করছে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “কর্পনেটে রেকর্ডসংখ্যক ট্রানজ্যাকশন প্রমাণ করে যে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম পরিচালনায় দ্রুতগতিতে ডিজিটাল ব্যাংকিং গ্রহণ করছে। ব্র্যাক ব্যাংক কর্পোরেটগ্রাহকদের নিরাপদ, কার্যকর এবং সম্প্রসারণযোগ্য ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন দিতে প্রযুক্তি ও উদ্ভাবনে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে। এতে গ্রাহকরা আরও দ্রুত, সহজ ও নিয়ন্ত্রিত উপায়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”

উল্লেখ্য, কর্পনেট হলো ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক গ্রাহকরা নিরাপদ ডিজিটাল মাধ্যমে পেমেন্ট, কালেকশন, লিকুইডিটি ব্যবস্থাপনা এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে পারে। এই প্ল্যাটফর্মটি কর্পোরেট গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের বৃহত্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী হাজ্জাজ

» ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে: নাছির উদ্দীন

» জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান

» জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য : মাহদী আমিন

» আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার: প্রেস সচিব

» পুলিশের জারি করা সর্বোচ্চ সতর্কতা শুধু একটি ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

» বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

» গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা

» বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

» দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক

ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬: ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ (CORPnet) লেনদেনে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। ২০২৬ সালের জুন মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে এই প্ল্যাটফর্মে, যা মাসিক লেনদেনের সর্বোচ্চরেকর্ড। দেশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই মাইলফলক অর্জিত হয়েছে।

মাসিকপারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর্পনেটের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের ১ লাখ ২ হাজার কোটি টাকার তুলনায় ৪০ শতাংশ বেশি।

এই প্রবৃদ্ধি বাংলাদেশে কর্পোরেট ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরের প্রতিফলন। ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের মোট কর্পোরেট লেনদেনের ৮০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি।

কর্পনেট ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী কর্পোরেট ক্লায়েন্ট গ্রুপের সংখ্যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মোট লেনদেনের সংখ্যা ৪৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ২৪ মিলিয়নে পৌঁছেছে, যা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং প্ল্যাটফর্মের ওপর কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

লেনদেন বৃদ্ধির পাশাপাশি নতুন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে কর্পনেট সেবার পরিধিও আরও বিস্তৃত করেছে ব্যাংকটি। সম্প্রতি চালু হওয়া এ-চালান, এ-ফোর চেক প্রিন্টিংএবং পে-অর্ডার ইস্যুয়েন্সসুবিধা কর্পোরেট গ্রাহকদের জন্য প্ল্যাটফর্মটির কার্যকারিতা আরও বাড়িয়েছে। এছাড়াও কর্পনেটের মাধ্যমে এখন কর্পোরেট গ্রাহকরা রিয়েল টাইমে ডিজিটালভাবে তিতাসের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন।ফলে গ্রাহকদের ম্যানুয়াল প্রক্রিয়া অনুসরণ ও ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজনীয়তাকমেছে। ভার্চুয়াল অ্যাকাউন্ট-ভিত্তিক কালেকশন সল্যুশনের মাধ্যমে ২০২৬ সালের প্রথমার্ধে কালেকশন ভলিউমে আগের বছরের তুলনায় ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পাওনা সমন্বয়, দ্রুত অর্থ সংগ্রহ এবং কার্যকরভাবে ওয়ার্কিং ক্যাপিটালব্যবস্থাপনায় সহায়তা করছে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “কর্পনেটে রেকর্ডসংখ্যক ট্রানজ্যাকশন প্রমাণ করে যে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম পরিচালনায় দ্রুতগতিতে ডিজিটাল ব্যাংকিং গ্রহণ করছে। ব্র্যাক ব্যাংক কর্পোরেটগ্রাহকদের নিরাপদ, কার্যকর এবং সম্প্রসারণযোগ্য ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন দিতে প্রযুক্তি ও উদ্ভাবনে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে। এতে গ্রাহকরা আরও দ্রুত, সহজ ও নিয়ন্ত্রিত উপায়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”

উল্লেখ্য, কর্পনেট হলো ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক গ্রাহকরা নিরাপদ ডিজিটাল মাধ্যমে পেমেন্ট, কালেকশন, লিকুইডিটি ব্যবস্থাপনা এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে পারে। এই প্ল্যাটফর্মটি কর্পোরেট গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের বৃহত্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com