ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারে মোট আটজন আরোহী ছিলেন।

আজ শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি একটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। সেটি হেলিকপ্টারটির লেজর অংশ বরে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন। সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

শাফি জানিয়েছে, এলাকাটি ইন্দোনেশীয় পাম তেল কম্পানি চিত্রা মাহকোটার মালিকানাধীন ছিল এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসানতারার ছিল। তথ্য সূত্র- আনাদলু এজেন্সি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে : ইশরাক

» চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস শুরু ২০ এপ্রিল

» অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

» এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

» ‘প্রধানমন্ত্রী দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন’

» সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব

» সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

» সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি প্রশংসিত হচ্ছে : মাহদী আমিন

» পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ থাকছে না: শিক্ষামন্ত্রী

» যুবসমাজের উন্নয়নের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারে মোট আটজন আরোহী ছিলেন।

আজ শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি একটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। সেটি হেলিকপ্টারটির লেজর অংশ বরে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন। সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

শাফি জানিয়েছে, এলাকাটি ইন্দোনেশীয় পাম তেল কম্পানি চিত্রা মাহকোটার মালিকানাধীন ছিল এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসানতারার ছিল। তথ্য সূত্র- আনাদলু এজেন্সি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com