ঢাকাসহ চার সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনে আজ রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম। ঢাকার দুই সিটির পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে চালু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে এই টিকাদান কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এমআর টিকাদান শুরু হয়।
সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব বিবেচনায় যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পূর্বে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নেওয়া যাবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাকেন্দ্রে এই কার্যক্রম চলবে। উল্লেখ্য, হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য

» বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তা

» ভারত থেকে হাদির হত্যাকারিদের আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল

» জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা : হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

» ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

» যুবককে ছুরিকাঘাতে হত্যা

» বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

» টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বন্ধুর কুড়ালের আঘাতে নিহত

» নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেফতার

» হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকাসহ চার সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনে আজ রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম। ঢাকার দুই সিটির পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে চালু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে এই টিকাদান কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এমআর টিকাদান শুরু হয়।
সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব বিবেচনায় যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পূর্বে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নেওয়া যাবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাকেন্দ্রে এই কার্যক্রম চলবে। উল্লেখ্য, হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com