ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গতকাল বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক আজ সন্ধ্যায় বাসসকে ফোনে জানান, ‘চালকসহ মোট নয়জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে করে মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে।’

তিনি বলেন, সড়কে গাড়িটির সঙ্গে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়, এতে আটজন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের মরদেহ এলাকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

শ্রম কর্মকর্তা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।  সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

» জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

» মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গতকাল বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক আজ সন্ধ্যায় বাসসকে ফোনে জানান, ‘চালকসহ মোট নয়জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে করে মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে।’

তিনি বলেন, সড়কে গাড়িটির সঙ্গে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়, এতে আটজন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের মরদেহ এলাকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

শ্রম কর্মকর্তা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।  সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com