জাম পাড়া নিয়ে বিরোধে কিশোরকে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরে জাম পাড়াকে কেন্দ্র করে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের যমুনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন (১৪) ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। বাঁশের লাঠির আঘাতে তাকে হত্যার অভিযোগ উঠেছে মুসা প্রধানিয়া (১৭) নামের আরেক কিশোরের বিরুদ্ধে। মুসা একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।

স্থানীয়দের দেওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার মো. মেহেদী হাসানের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মেহেদীকে মুসা মারধর করে। ওই সময় ইয়াছিন এগিয়ে এসে মারার কারণ জানতে চাইলে তাকে মুসা হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ইয়াছিন লুটিয়ে পড়লে মুসা আরো কয়েকটি আঘাত করে। পরে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, ‘মূলত আমার ছেলের সঙ্গে মুসার বিবাদ হয়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। বিকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মূলত জাম পাড়াকে কেন্দ্র করে এই ঘটনা হয়। জড়িত সবাই কিশোর। ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোরকে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরে জাম পাড়াকে কেন্দ্র করে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের যমুনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন (১৪) ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। বাঁশের লাঠির আঘাতে তাকে হত্যার অভিযোগ উঠেছে মুসা প্রধানিয়া (১৭) নামের আরেক কিশোরের বিরুদ্ধে। মুসা একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।

স্থানীয়দের দেওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার মো. মেহেদী হাসানের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মেহেদীকে মুসা মারধর করে। ওই সময় ইয়াছিন এগিয়ে এসে মারার কারণ জানতে চাইলে তাকে মুসা হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ইয়াছিন লুটিয়ে পড়লে মুসা আরো কয়েকটি আঘাত করে। পরে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, ‘মূলত আমার ছেলের সঙ্গে মুসার বিবাদ হয়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। বিকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মূলত জাম পাড়াকে কেন্দ্র করে এই ঘটনা হয়। জড়িত সবাই কিশোর। ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com