ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালকেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিত করতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, চালকদের গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে এবং বেপরোয়া গতিতে যান চালানো যাবে না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং থেকে বিরত থাকতে বলা হয়েছে। নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। চালকদের একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য না করতেও মালিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

যাত্রীদের উদ্দেশে ডিএমপি জানিয়েছে, যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার ব্যবহার করতে হবে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, মালামাল নিজের দায়িত্বে রাখা এবং নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপার করতে এবং মোবাইল ফোনে কথা বলতে বলতে বা দৌড়ে রাস্তা পার না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফুটপাত ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবাইকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালকেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিত করতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, চালকদের গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে এবং বেপরোয়া গতিতে যান চালানো যাবে না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং থেকে বিরত থাকতে বলা হয়েছে। নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। চালকদের একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য না করতেও মালিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

যাত্রীদের উদ্দেশে ডিএমপি জানিয়েছে, যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার ব্যবহার করতে হবে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, মালামাল নিজের দায়িত্বে রাখা এবং নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপার করতে এবং মোবাইল ফোনে কথা বলতে বলতে বা দৌড়ে রাস্তা পার না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফুটপাত ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবাইকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com