গ্রিসে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যথাযোগ্য মর্যাদা, শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে এথেন্সে বাংলাদেশ দূতাবাস গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ২৫ মার্চের গণহত্যা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গণহত্যা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে “২৫ মার্চ একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রটিতে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহতা, নিরস্ত্র মানুষের ওপর চালানো বর্বর হত্যাযজ্ঞ এবং বধ্যভূমিগুলোর নির্মম ইতিহাস তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সব শহীদের প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

» ছিনতাই কাজে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তি গ্রেফতার

» ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

» ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ

» স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

» ৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ মশকনিধন অভিযান শুরু করল ডিএনসিসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যথাযোগ্য মর্যাদা, শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে এথেন্সে বাংলাদেশ দূতাবাস গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ২৫ মার্চের গণহত্যা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গণহত্যা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে “২৫ মার্চ একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রটিতে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহতা, নিরস্ত্র মানুষের ওপর চালানো বর্বর হত্যাযজ্ঞ এবং বধ্যভূমিগুলোর নির্মম ইতিহাস তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সব শহীদের প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com