ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাঙামাটি থেকে ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

শনিবার সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা সীমান্তের আমতলী গ্রাম থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে সাড়ে সাত বস্তা চায়না রসুন ও ৪৭৬ পিস পুদিনা সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ব্যাটালিয়নের টহল কমান্ডার মফিতুন হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় কাপ্তাই হ্রদে ভাসমান একটি ইঞ্জিনচালিত বোট দেখতে পান তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে বোটচালক পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি করে সাড়ে সাত বস্তা চায়না রসুন ও ৪৭৬ পিস পুদিনা সিরাপ জব্দ করা হয়।

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাঙামাটি থেকে ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

শনিবার সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা সীমান্তের আমতলী গ্রাম থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে সাড়ে সাত বস্তা চায়না রসুন ও ৪৭৬ পিস পুদিনা সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ব্যাটালিয়নের টহল কমান্ডার মফিতুন হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় কাপ্তাই হ্রদে ভাসমান একটি ইঞ্জিনচালিত বোট দেখতে পান তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে বোটচালক পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি করে সাড়ে সাত বস্তা চায়না রসুন ও ৪৭৬ পিস পুদিনা সিরাপ জব্দ করা হয়।

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com