ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গ্রিসের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের কর্মকর্তারা পর্যায়ক্রমে এসব বাণী পাঠ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে “নতুন সূর্য” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করে।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দূতাবাস ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের মাতৃভাষা, স্বাধীনতা ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন









