রোনালদোকে ছাপিয়ে সৌদি প্রো লিগের বর্ষসেরা ফুটবলার ফেলিক্স

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আল নাসরের হয়ে দুর্দান্ত অভিষেক মৌসুম কাটানোর পর জোয়াও ফেলিক্সকে সৌদি প্রো লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই পুরস্কারের জন্য তিনি সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোসহ বেশ কয়েকজন হাই-প্রোফাইল প্রতিযোগিকে পেছনে ফেলেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) দামাকের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয়ে ফেলিক্স ও রোনালদোর অনুপ্রেরণায় আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা জেতার ঠিক একদিন পরেই এই ঘোষণাটি আসে।

এই জয়ের ফলে আল নাসর আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে মৌসুম শেষ করে এবং ২০২২ সালের শেষের দিকে সৌদি আরবে আসার পর রোনালদোর প্রথম বড় শিরোপা নিশ্চিত হয়। এদিন ম্যাচে পর্তুগিজ তারকা রোনালদো দুটি গোল করেন, যার ফলে এই মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ২৮-এ।

তবে ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ফেলিক্সের সার্বিক অবদানই বিবেচনা করা হয়েছে। এই পর্তুগিজ ফরোয়ার্ড ২০টি গোল করার পাশাপাশি লিগে সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও করেন, যা পুরো মৌসুমজুড়ে তার প্রভাবকে তুলে ধরে।

২৬ বছর বয়সী এই খেলোয়াড় কলম্বিয়ার স্ট্রাইকার জুলিয়ান কুইনোনস এবং ইংল্যান্ডের আন্তর্জাতিক খেলোয়াড় ইভান টোনিকে পেছনে ফেলে লিগ শেষ করেন, যারা লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেন। চেলসি থেকে দুই বছরের চুক্তিতে ৩০ মিলিয়ন ইউরোতে যোগ দেওয়ার পর সৌদি আরবে এটি ছিল ফেলিক্সের প্রথম মৌসুম।

শিরোপা উদযাপনের পর ফেলিক্স বলেন, ফুটবল খেলা আমাকে আনন্দ দেয়, আমার নিজের পজিশনে খেলা।কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দলকে নেতৃত্ব দিতে, দলকে সাহায্য করতে এবং দলের অন্যতম প্রধান আকর্ষণ হতে খেলতে দিয়েছেন। আর আমি মনে করি, যখন এমনটা হয়, তখন সবকিছু ভালোভাবে চলে।

এদিকে আল নাসরের ম্যানেজার হোর্হে জেসুস মৌসুমের সেরা কোচ নির্বাচিত হওয়ার পর তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা নিশ্চিত করেন। জেসুস বলেন, এটি সবার জন্য একটি বিজয় এবং বিশেষ করে ক্রিস্টিয়ানোর জন্য, কারণ তিনি সৌদি আরবে এর আগে কোনো শিরোপা জেতেননি।

আমি এই চ্যালেঞ্জটা শুধু এই কারণেই গ্রহণ করেছিলাম কারণ আমি তাকে বলেছিলাম যে আমি তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব। তিনি উল্লেখ করেন, চলুন শিরোপাটা জিতি, তারপর আমি চলে যাব এবং সেটাই হয়েছে। আমার জন্য ব্যাপারটা শেষ। আল নাসরের হয়ে এটাই আমার শেষ ম্যাচ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

» মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

» রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

» জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

» অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত: গুগলের নতুন চমক

» শিশুর ঘন ঘন পেটে ব্যথা কেন হয়? জেনে নিন প্রতিকার

» প্রতিদিন লেবু পানি খেলে যেসব উপকার হয়

» ইরান যুদ্ধের খরচ বাঁচাতে ৮০ বিলিয়ন ডলার চায় ইরান

» বিশ্বকাপ ফাইনাল মঞ্চে জায়গা পেল বাংলাদেশি শিল্পী জিহানের চিত্রকর্ম

» স্বর্ণের দামে বড় পতন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রোনালদোকে ছাপিয়ে সৌদি প্রো লিগের বর্ষসেরা ফুটবলার ফেলিক্স

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আল নাসরের হয়ে দুর্দান্ত অভিষেক মৌসুম কাটানোর পর জোয়াও ফেলিক্সকে সৌদি প্রো লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই পুরস্কারের জন্য তিনি সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোসহ বেশ কয়েকজন হাই-প্রোফাইল প্রতিযোগিকে পেছনে ফেলেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) দামাকের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয়ে ফেলিক্স ও রোনালদোর অনুপ্রেরণায় আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা জেতার ঠিক একদিন পরেই এই ঘোষণাটি আসে।

এই জয়ের ফলে আল নাসর আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে মৌসুম শেষ করে এবং ২০২২ সালের শেষের দিকে সৌদি আরবে আসার পর রোনালদোর প্রথম বড় শিরোপা নিশ্চিত হয়। এদিন ম্যাচে পর্তুগিজ তারকা রোনালদো দুটি গোল করেন, যার ফলে এই মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ২৮-এ।

তবে ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ফেলিক্সের সার্বিক অবদানই বিবেচনা করা হয়েছে। এই পর্তুগিজ ফরোয়ার্ড ২০টি গোল করার পাশাপাশি লিগে সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও করেন, যা পুরো মৌসুমজুড়ে তার প্রভাবকে তুলে ধরে।

২৬ বছর বয়সী এই খেলোয়াড় কলম্বিয়ার স্ট্রাইকার জুলিয়ান কুইনোনস এবং ইংল্যান্ডের আন্তর্জাতিক খেলোয়াড় ইভান টোনিকে পেছনে ফেলে লিগ শেষ করেন, যারা লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেন। চেলসি থেকে দুই বছরের চুক্তিতে ৩০ মিলিয়ন ইউরোতে যোগ দেওয়ার পর সৌদি আরবে এটি ছিল ফেলিক্সের প্রথম মৌসুম।

শিরোপা উদযাপনের পর ফেলিক্স বলেন, ফুটবল খেলা আমাকে আনন্দ দেয়, আমার নিজের পজিশনে খেলা।কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দলকে নেতৃত্ব দিতে, দলকে সাহায্য করতে এবং দলের অন্যতম প্রধান আকর্ষণ হতে খেলতে দিয়েছেন। আর আমি মনে করি, যখন এমনটা হয়, তখন সবকিছু ভালোভাবে চলে।

এদিকে আল নাসরের ম্যানেজার হোর্হে জেসুস মৌসুমের সেরা কোচ নির্বাচিত হওয়ার পর তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা নিশ্চিত করেন। জেসুস বলেন, এটি সবার জন্য একটি বিজয় এবং বিশেষ করে ক্রিস্টিয়ানোর জন্য, কারণ তিনি সৌদি আরবে এর আগে কোনো শিরোপা জেতেননি।

আমি এই চ্যালেঞ্জটা শুধু এই কারণেই গ্রহণ করেছিলাম কারণ আমি তাকে বলেছিলাম যে আমি তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব। তিনি উল্লেখ করেন, চলুন শিরোপাটা জিতি, তারপর আমি চলে যাব এবং সেটাই হয়েছে। আমার জন্য ব্যাপারটা শেষ। আল নাসরের হয়ে এটাই আমার শেষ ম্যাচ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com