যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?: ছাত্রদলের নাসির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষার্থী রামিসা আক্তারকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-

রামিসা আমাদের বোন, আমাদের কন্যা। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালেও ছোট্ট রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল৷ আর দশটা দিনের মতোই সেদিনও ক্লাস, টিফিন, বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় করে স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল৷ কিন্তু মঙ্গলবার সকালে ঢাকার পল্লবীর ফ্ল্যাটেই ধর্ষণের পর নৃশংসভাবে খুন হতে হলো সাত বছরের ছোট্ট রামিসাকে৷

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভরামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
আমাদের বোন, আমাদের কন্যা রামিসার এমন নির্মম হত্যাকাণ্ড দেশের সামাজিক অবক্ষয়কে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল৷ আমরা কি এমন এক বর্বর সমাজের দিকে যাচ্ছি, যেখানে রামিসার মতো ছোট একটা শিশুও নিরাপদ থাকতে পারে না? যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

আমাদের বোন, আমাদের কন্যা রামিসার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আহ্বান, অতি সত্বর রামিসাকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ এই ঘটনার মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন এ ধরনের নারকীয়-পাশবিক ও আদিম বর্বরতার পুনরাবৃত্তি করার দুঃসাহস কেউ না দেখাতে পারে৷

তবে সামাজিক অবক্ষয়কে চিরতরে নির্মূল করতে রাষ্ট্র ও সরকারের পাশাপাশি আমাদের সামাজিক শক্তিগুলোরও দায়িত্ব আছে৷ পরিবার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যদি সমাজে নৈতিকতার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটি গ্রহণ করে, তাহলে পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করাটা সহজতর হবে বলে আমাদের বিশ্বাস৷

“এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার৷”

-ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতার এই দুটি লাইন শিশুদের প্রতি বৈশ্বিক অঙ্গীকারের সর্বজনীন ঘোষণার মতো৷ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ৷ শিশুরা অনিরাপদ হওয়া মানে আমাদের ভবিষ্যতই হুমকির মুখে পড়া৷

আর কোনো শিশুকে যেন রামিসার মতো ভয়াবহ ঘটনার শিকার হতে না হয়, এভাবে অকালে ঝরে যেতে না হয়; রামিসার বাবা-মায়ের মতো আর কোনো বাবা-মায়ের চোখ যেন এভাবে অশ্রসিক্ত না হয়, সেটা নিশ্চিত করতে রাষ্ট্র, সরকার ও সামাজিক শক্তি সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন৷ আবারও দ্রুততম সময়ে আমাদের বোন রামিসা হত্যার যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি৷ শিশুর হাসি যারা কেড়ে নেয়, তারা গোটা মানবজাতির শত্রু৷ আমাদের প্রত্যয়: হাসলে শিশু হাসবে দেশ, সবার আগে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?: ছাত্রদলের নাসির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষার্থী রামিসা আক্তারকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-

রামিসা আমাদের বোন, আমাদের কন্যা। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালেও ছোট্ট রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল৷ আর দশটা দিনের মতোই সেদিনও ক্লাস, টিফিন, বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় করে স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল৷ কিন্তু মঙ্গলবার সকালে ঢাকার পল্লবীর ফ্ল্যাটেই ধর্ষণের পর নৃশংসভাবে খুন হতে হলো সাত বছরের ছোট্ট রামিসাকে৷

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভরামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
আমাদের বোন, আমাদের কন্যা রামিসার এমন নির্মম হত্যাকাণ্ড দেশের সামাজিক অবক্ষয়কে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল৷ আমরা কি এমন এক বর্বর সমাজের দিকে যাচ্ছি, যেখানে রামিসার মতো ছোট একটা শিশুও নিরাপদ থাকতে পারে না? যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

আমাদের বোন, আমাদের কন্যা রামিসার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আহ্বান, অতি সত্বর রামিসাকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ এই ঘটনার মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন এ ধরনের নারকীয়-পাশবিক ও আদিম বর্বরতার পুনরাবৃত্তি করার দুঃসাহস কেউ না দেখাতে পারে৷

তবে সামাজিক অবক্ষয়কে চিরতরে নির্মূল করতে রাষ্ট্র ও সরকারের পাশাপাশি আমাদের সামাজিক শক্তিগুলোরও দায়িত্ব আছে৷ পরিবার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যদি সমাজে নৈতিকতার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটি গ্রহণ করে, তাহলে পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করাটা সহজতর হবে বলে আমাদের বিশ্বাস৷

“এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার৷”

-ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতার এই দুটি লাইন শিশুদের প্রতি বৈশ্বিক অঙ্গীকারের সর্বজনীন ঘোষণার মতো৷ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ৷ শিশুরা অনিরাপদ হওয়া মানে আমাদের ভবিষ্যতই হুমকির মুখে পড়া৷

আর কোনো শিশুকে যেন রামিসার মতো ভয়াবহ ঘটনার শিকার হতে না হয়, এভাবে অকালে ঝরে যেতে না হয়; রামিসার বাবা-মায়ের মতো আর কোনো বাবা-মায়ের চোখ যেন এভাবে অশ্রসিক্ত না হয়, সেটা নিশ্চিত করতে রাষ্ট্র, সরকার ও সামাজিক শক্তি সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন৷ আবারও দ্রুততম সময়ে আমাদের বোন রামিসা হত্যার যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি৷ শিশুর হাসি যারা কেড়ে নেয়, তারা গোটা মানবজাতির শত্রু৷ আমাদের প্রত্যয়: হাসলে শিশু হাসবে দেশ, সবার আগে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com