চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই, গ্রেফতার ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রূপনগরে জানে আলম (৪০) নামে এক অটোরিক্সা চালককে হত্যার পর ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন-রানা (২৫), আবু হানিফ (২৭), মিনহাজ (২২), (কুরবান আলী (২৭) এবং সিয়াম (২১)।

মঙ্গলবার দিনভর তাদেরকে টঙ্গী ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বুধবার সকালে র‌্যাব-৪ জানিয়েছে, এ ঘটনার সাথে ৫-৬ জন জড়িত ছিল। যার পরিকল্পনা মূলত টঙ্গীতে করা হয়। অভিযুক্তরা পরস্পর বন্ধু। তারা নিয়মিত ছোট-খাটো চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল।

সেখানে তারা পরিকল্পনা করে একটি অটোরিক্সা ছিনতাইয়ের, যা করতে পারলে তাদের ভাল টাকা পয়সা আসবে। পরিকল্পানা মোতাবেক গত ১৩ মে রাতে রানা, মিনহাজ, কুরবান, আবু হানিফসহ চক্রের বাকি সদস্যরা দিয়াবাড়ীতে মিলিত হয়।

তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে টার্গেট খোঁজার চেষ্টা করে। আনুমানিক রাত ১টার দিকে রানা দিয়াবাড়ীতে একটি অটোরিক্সা ভাড়া করে। অটোরিক্সায় উঠে তারা চালককে বেড়িবাঁধ এলাকার দিকে যেতে বলে।

পরিকল্পনা মোতাবেক তারা অটোরিক্সা চালককে একটি নির্জন জায়গায় থামতে বলে। চালক অটোরিক্সা থামালে রানাসহ তার বাকি সহযোগীরা মিলে কৌশলে গামছা দিয়ে চালকের শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।

পরে চালকের লাশটি কম্বল মুড়িয়ে বস্তার ভেতরে ভরে বেশ কয়েকটি জায়গায় লাশ ফেলানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বেড়িবাঁধ পেপসির মোড় সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে ফেলে দেয়। এরপর অটোরিক্সা ও ভিকটিমের মোবাইল নিয়ে তারা টঙ্গীর উদ্দেশ্যে রওনা করে। টঙ্গীতে চোরাই অটোরিক্সা বেচাকেনা চক্রের কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে অটো রিক্সাটি বিক্রয় করে দেয়।

র‌্যাব আরও জানায়,  ঘটনার তিন দিন পর গত ১৬ মে রূপনগর বেড়িবাঁধ এলাকার পেপসির মোড় সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে একটি বস্তাবন্দি অর্ধ-গলিত অজ্ঞাত লাশ পাওয়া যায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিআইডি অজ্ঞাত লাশটির পরিচয় নিশ্চিত করে। জানা যায়, নিহতের নাম জানে আলম। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে রূপনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর এ ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং গাজীপুরে ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই, গ্রেফতার ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রূপনগরে জানে আলম (৪০) নামে এক অটোরিক্সা চালককে হত্যার পর ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন-রানা (২৫), আবু হানিফ (২৭), মিনহাজ (২২), (কুরবান আলী (২৭) এবং সিয়াম (২১)।

মঙ্গলবার দিনভর তাদেরকে টঙ্গী ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বুধবার সকালে র‌্যাব-৪ জানিয়েছে, এ ঘটনার সাথে ৫-৬ জন জড়িত ছিল। যার পরিকল্পনা মূলত টঙ্গীতে করা হয়। অভিযুক্তরা পরস্পর বন্ধু। তারা নিয়মিত ছোট-খাটো চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল।

সেখানে তারা পরিকল্পনা করে একটি অটোরিক্সা ছিনতাইয়ের, যা করতে পারলে তাদের ভাল টাকা পয়সা আসবে। পরিকল্পানা মোতাবেক গত ১৩ মে রাতে রানা, মিনহাজ, কুরবান, আবু হানিফসহ চক্রের বাকি সদস্যরা দিয়াবাড়ীতে মিলিত হয়।

তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে টার্গেট খোঁজার চেষ্টা করে। আনুমানিক রাত ১টার দিকে রানা দিয়াবাড়ীতে একটি অটোরিক্সা ভাড়া করে। অটোরিক্সায় উঠে তারা চালককে বেড়িবাঁধ এলাকার দিকে যেতে বলে।

পরিকল্পনা মোতাবেক তারা অটোরিক্সা চালককে একটি নির্জন জায়গায় থামতে বলে। চালক অটোরিক্সা থামালে রানাসহ তার বাকি সহযোগীরা মিলে কৌশলে গামছা দিয়ে চালকের শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।

পরে চালকের লাশটি কম্বল মুড়িয়ে বস্তার ভেতরে ভরে বেশ কয়েকটি জায়গায় লাশ ফেলানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বেড়িবাঁধ পেপসির মোড় সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে ফেলে দেয়। এরপর অটোরিক্সা ও ভিকটিমের মোবাইল নিয়ে তারা টঙ্গীর উদ্দেশ্যে রওনা করে। টঙ্গীতে চোরাই অটোরিক্সা বেচাকেনা চক্রের কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে অটো রিক্সাটি বিক্রয় করে দেয়।

র‌্যাব আরও জানায়,  ঘটনার তিন দিন পর গত ১৬ মে রূপনগর বেড়িবাঁধ এলাকার পেপসির মোড় সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে একটি বস্তাবন্দি অর্ধ-গলিত অজ্ঞাত লাশ পাওয়া যায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিআইডি অজ্ঞাত লাশটির পরিচয় নিশ্চিত করে। জানা যায়, নিহতের নাম জানে আলম। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে রূপনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর এ ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং গাজীপুরে ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com