ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়কপরিবহন মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

সড়কপরিবহন মন্ত্রী বলেন, ‘তিন দিনে প্রায় দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দিয়েই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক ঈদযাত্রার খোঁজখবর রাখছেন।’

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, ‘এখন পর্যন্ত সব গাড়ি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের পক্ষ থেকেও বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাইনি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।’

অনিয়ম ও ভোগান্তি রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী জানান, টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করতেন, এখন সেখানে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, যানজটপ্রবণ এলাকায় বা সেতুর কাছে ইফতারসামগ্রী রাখা হয়েছে যাতে ইফতারের সময় হওয়া যাত্রীরা ভোগান্তিতে না পড়েন। এ ছাড়া জরুরি প্রয়োজনে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের নির্মাণাধীন এলাকার মালামাল সরিয়ে নেয়া হয়েছে এবং ঈদের আগে-পরে মোট ১২ দিন পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে।

পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যে কোনো ধরনের অসংগতি বা অনিয়ম আপনাদের চোখে পড়লে তা সংবাদে তুলে ধরুন। আমরা সংবাদ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

» সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

» সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর

» সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম

» প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী

» যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

» প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে: কল্যাণ ট্রাস্টের এমডি

» বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন

» নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

» ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়কপরিবহন মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়কপরিবহন মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

সড়কপরিবহন মন্ত্রী বলেন, ‘তিন দিনে প্রায় দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দিয়েই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক ঈদযাত্রার খোঁজখবর রাখছেন।’

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, ‘এখন পর্যন্ত সব গাড়ি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের পক্ষ থেকেও বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাইনি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।’

অনিয়ম ও ভোগান্তি রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী জানান, টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করতেন, এখন সেখানে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, যানজটপ্রবণ এলাকায় বা সেতুর কাছে ইফতারসামগ্রী রাখা হয়েছে যাতে ইফতারের সময় হওয়া যাত্রীরা ভোগান্তিতে না পড়েন। এ ছাড়া জরুরি প্রয়োজনে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের নির্মাণাধীন এলাকার মালামাল সরিয়ে নেয়া হয়েছে এবং ঈদের আগে-পরে মোট ১২ দিন পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে।

পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যে কোনো ধরনের অসংগতি বা অনিয়ম আপনাদের চোখে পড়লে তা সংবাদে তুলে ধরুন। আমরা সংবাদ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com