স্বর্ণের বারসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি বিজিবি চেকপোস্ট থেকে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে বিজিবি গণমাধ্যমকে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

‎আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭)।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত ‎বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৩১ দশমিক ৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার নিয়ে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল সানি মাই। এ সময় ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি নাগরিক সানি মাই-এর কাছ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

‎বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়ায় তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশি খাঁটি স্বর্ণ খোঁচিত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম এবং এর বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

» যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

» দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী

» মুম্বাইয়ের দূষিত বাতাস নিয়ে দীপিকার ক্ষোভ

» ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

» বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আব্দুস সালামের

» মাছ-মাংসের দামে আগুন, গরিবের ‘ভরসা’ পোল্ট্রি মুরগি-ডিমেও অস্বস্তি

» জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

» ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বর্ণের বারসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি বিজিবি চেকপোস্ট থেকে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে বিজিবি গণমাধ্যমকে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

‎আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭)।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত ‎বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৩১ দশমিক ৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার নিয়ে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল সানি মাই। এ সময় ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি নাগরিক সানি মাই-এর কাছ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

‎বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়ায় তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশি খাঁটি স্বর্ণ খোঁচিত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম এবং এর বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com