যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদ উপলক্ষে বোনের বাড়িতে সেমাই ও চিনি নিয়ে যাওয়ার পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

আজ সকাল সোয়া ৮টার দিকে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. রয়েল ইসলাম (৩৫)। নিহত নুর ইসলাম বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার বাসিন্দা ও রজব আলীর ছেলে। আহত রয়েল ইসলাম একই উপজেলার মির্জাপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নুর ইসলাম ও তার বন্ধু রয়েল ইসলাম মোটরসাইকেলযোগে বিরল উপজেলা থেকে ডোমার উপজেলায় বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি দিতে যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয় এবং রয়েল ইসলাম আহত হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বীরগঞ্জ স্টেশনের টিম লিডার হারুনুর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা জানান, আহত রয়েল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার আঘাত গুরুতর নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদ উপলক্ষে বোনের বাড়িতে সেমাই ও চিনি নিয়ে যাওয়ার পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

আজ সকাল সোয়া ৮টার দিকে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. রয়েল ইসলাম (৩৫)। নিহত নুর ইসলাম বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার বাসিন্দা ও রজব আলীর ছেলে। আহত রয়েল ইসলাম একই উপজেলার মির্জাপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নুর ইসলাম ও তার বন্ধু রয়েল ইসলাম মোটরসাইকেলযোগে বিরল উপজেলা থেকে ডোমার উপজেলায় বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি দিতে যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয় এবং রয়েল ইসলাম আহত হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বীরগঞ্জ স্টেশনের টিম লিডার হারুনুর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা জানান, আহত রয়েল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার আঘাত গুরুতর নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com