স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

তবে আদালত স্থায়ী জামিন মঞ্জুর করলেও ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে করা তার অপর একটি আবেদন নাকচ করে দিয়েছেন। ফলে মামলার পরবর্তী ধার্য তারিখগুলোতে তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, আজ মামলার পূর্বনির্ধারিত তারিখে আনিস আলমগীর সশরীরে আদালতে হাজিরা দেন। এ সময় তার আইনজীবী তাসলিমা জাহান পপি স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং যেকোনো সময় বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন পেশ করেন। শুনানি শেষে আদালত বিদেশ ভ্রমণ ও স্থায়ী জামিনের আবেদন দুটি মঞ্জুর করলেও ব্যক্তিগত হাজিরার বিষয়টি নাকচ করে দেন। আনিস আলমগীরের আইনজীবী গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় গত ২৮ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং গত ১১ মার্চ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, আনিস আলমগীরের বৈধ আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের গরমিল পাওয়া গেছে, যা তাঁর মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ পাওয়া গেলেও বৈধ আয়ের উৎস থেকে আয় পাওয়া গেছে মাত্র ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা।

গত বছরের ১৪ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন আনিস আলমগীর। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে গত ৫ মার্চ উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। বর্তমানে দুদকের মামলাটি বিচারাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার

» আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়েছে মোদি সরকার

» সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী

» সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

» বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

» মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

» চোটে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন ফাজাল

» যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

» শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

» দুপুরের মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

তবে আদালত স্থায়ী জামিন মঞ্জুর করলেও ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে করা তার অপর একটি আবেদন নাকচ করে দিয়েছেন। ফলে মামলার পরবর্তী ধার্য তারিখগুলোতে তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, আজ মামলার পূর্বনির্ধারিত তারিখে আনিস আলমগীর সশরীরে আদালতে হাজিরা দেন। এ সময় তার আইনজীবী তাসলিমা জাহান পপি স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং যেকোনো সময় বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন পেশ করেন। শুনানি শেষে আদালত বিদেশ ভ্রমণ ও স্থায়ী জামিনের আবেদন দুটি মঞ্জুর করলেও ব্যক্তিগত হাজিরার বিষয়টি নাকচ করে দেন। আনিস আলমগীরের আইনজীবী গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় গত ২৮ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং গত ১১ মার্চ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, আনিস আলমগীরের বৈধ আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের গরমিল পাওয়া গেছে, যা তাঁর মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ পাওয়া গেলেও বৈধ আয়ের উৎস থেকে আয় পাওয়া গেছে মাত্র ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা।

গত বছরের ১৪ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন আনিস আলমগীর। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে গত ৫ মার্চ উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। বর্তমানে দুদকের মামলাটি বিচারাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com