মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিনোদন ডেস্ক :ধুরন্ধর’-এর পর্দায় দেখা মেলে এক দুর্ধর্ষ রণবীরের। দর্শকও লুফে নেন সিংয়ের সে অবতার। এবার আরও ভয়ংকর ভাবে আসছে পর্দার হামজা মাজহারি। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের ট্রেলার সে আভাস দিয়েছে। তার প্রভাবও পড়েছে। কেননা অগ্রিম বুকিংয়ে রেকর্ড করেছে ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি প্রথম দিনেই অগ্রিম বুকিংয়ে ২.২ কোটি রুপি আয় করেছে। পরিসংখ্যান দেখে অনেকেই অনুমান করছেন ছবিটি মুক্তির প্রথম দিনেই বড় রেকর্ড গড়তে পারে।

ছবিটি অনেক ভাষা ও ফরম্যাটে মুক্তি পেতে চলেছে। যদিও হিন্দি সংস্করণ নিয়ে আগ্রহ বেশি। তথ্য অনুসারে, শুধুমাত্র হিন্দি 2D ফর্ম্যাটটি ২.১৬ কোটি রুপির বেশি আয় করেছে। গোটা ভারতে ৩৬,৬৬১ টি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনে মোট ৫,৬২৬ টি শোয়ের সময় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫,৪৪৯ টি শো কেবল হিন্দিতে হবে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার। যা লুফে নিয়েছেন দর্শক। তিন মিনিটের সে ট্রেলারের আগাগোড়া মারকাটারি দৃশ্যে ঠাঁসা। যার কেন্দ্রবিন্দুতে রণবীর। যেখানে দেখা যায়, রহমানা ডাকাইতকে মেরে নিজেই শের-এ-বালোচ বনে যায় হামজা।

লিয়ারির একচ্ছত্র অধিপতি হতে দেখা যায় হামজাকে। ক্রমশ হিংস্র থেকে হিংস্র হয়ে ওঠার আভাস পাওয়া যায় ট্রেলারে। দেখা গেছে আগের অধ্যায়ের মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদী-সহ প্রায় প্রত্যেককে।

এদিকে সামাজিক মাধ্যমে ট্রেলার মুক্তি দিতেই শুরু হয়েছে আলোচনা। বক্স অফিসে ঝড় অব্যহত থাকবে কি না উঠেছে সে প্রশ্নও। কেননা প্রথম অধ্যায় দিয়ে খান-কাপুরদের সব রেকর্ড তুলোধুনো করেছেন তিনি।

‘ধুরন্ধর-২’-এর ট্রেলার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “বলেছিলাম, এ বার বিষয়টা ব্যক্তিগত”। আগামী ১৯ মার্চ মুক্তির কথা রয়েছে ছবিটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

» পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার

» যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

» ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

» স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন,উদ্ধার ১৬ জন

» মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

» নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে বিএনপি: ডা. জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিনোদন ডেস্ক :ধুরন্ধর’-এর পর্দায় দেখা মেলে এক দুর্ধর্ষ রণবীরের। দর্শকও লুফে নেন সিংয়ের সে অবতার। এবার আরও ভয়ংকর ভাবে আসছে পর্দার হামজা মাজহারি। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের ট্রেলার সে আভাস দিয়েছে। তার প্রভাবও পড়েছে। কেননা অগ্রিম বুকিংয়ে রেকর্ড করেছে ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি প্রথম দিনেই অগ্রিম বুকিংয়ে ২.২ কোটি রুপি আয় করেছে। পরিসংখ্যান দেখে অনেকেই অনুমান করছেন ছবিটি মুক্তির প্রথম দিনেই বড় রেকর্ড গড়তে পারে।

ছবিটি অনেক ভাষা ও ফরম্যাটে মুক্তি পেতে চলেছে। যদিও হিন্দি সংস্করণ নিয়ে আগ্রহ বেশি। তথ্য অনুসারে, শুধুমাত্র হিন্দি 2D ফর্ম্যাটটি ২.১৬ কোটি রুপির বেশি আয় করেছে। গোটা ভারতে ৩৬,৬৬১ টি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনে মোট ৫,৬২৬ টি শোয়ের সময় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫,৪৪৯ টি শো কেবল হিন্দিতে হবে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার। যা লুফে নিয়েছেন দর্শক। তিন মিনিটের সে ট্রেলারের আগাগোড়া মারকাটারি দৃশ্যে ঠাঁসা। যার কেন্দ্রবিন্দুতে রণবীর। যেখানে দেখা যায়, রহমানা ডাকাইতকে মেরে নিজেই শের-এ-বালোচ বনে যায় হামজা।

লিয়ারির একচ্ছত্র অধিপতি হতে দেখা যায় হামজাকে। ক্রমশ হিংস্র থেকে হিংস্র হয়ে ওঠার আভাস পাওয়া যায় ট্রেলারে। দেখা গেছে আগের অধ্যায়ের মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদী-সহ প্রায় প্রত্যেককে।

এদিকে সামাজিক মাধ্যমে ট্রেলার মুক্তি দিতেই শুরু হয়েছে আলোচনা। বক্স অফিসে ঝড় অব্যহত থাকবে কি না উঠেছে সে প্রশ্নও। কেননা প্রথম অধ্যায় দিয়ে খান-কাপুরদের সব রেকর্ড তুলোধুনো করেছেন তিনি।

‘ধুরন্ধর-২’-এর ট্রেলার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “বলেছিলাম, এ বার বিষয়টা ব্যক্তিগত”। আগামী ১৯ মার্চ মুক্তির কথা রয়েছে ছবিটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com