র‌্যাবের হাতে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪।

গ্রেফতাররা হলেন— চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)।

র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ২১ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজশে সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

র‌্যাবের হাতে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪।

গ্রেফতাররা হলেন— চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)।

র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ২১ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজশে সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com