কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোরের শার্শায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল পৌনে সাতটার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকার একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে নাভারণ থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী তোজাম্মেল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়েছে।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোরের শার্শায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল পৌনে সাতটার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকার একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে নাভারণ থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী তোজাম্মেল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়েছে।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com