ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মহারণ শুরুর আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। গতকাল শুক্রবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞাটি তুলে নেয়।

ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা রইলো না তার। ৩৮ বছর বয়সী ওতামেন্দির এই ‘কপাল খোলার’ নেপথ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশেষ ভূমিকা ছিল বলে জানা গেছে।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এই নিষেধাজ্ঞা ফিনালিসিমায় কার্যকর হওয়ার কথা থাকলেও ম্যাচটি না হওয়ায় তা বিশ্বকাপের প্রথম ম্যাচের ওপর এসে পড়ে।

এরপরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তি মওকুফের জন্য ফিফার কাছে আবেদন করে। ফিফা সেই আবেদন গ্রহণ করায় আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে পাচ্ছে আলবিসেলেস্তেরা। এই ডিফেন্ডার বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন। তবে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের পর তিনি নিজের দেশ আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে যোগ দিতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মহারণ শুরুর আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। গতকাল শুক্রবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞাটি তুলে নেয়।

ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা রইলো না তার। ৩৮ বছর বয়সী ওতামেন্দির এই ‘কপাল খোলার’ নেপথ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশেষ ভূমিকা ছিল বলে জানা গেছে।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এই নিষেধাজ্ঞা ফিনালিসিমায় কার্যকর হওয়ার কথা থাকলেও ম্যাচটি না হওয়ায় তা বিশ্বকাপের প্রথম ম্যাচের ওপর এসে পড়ে।

এরপরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তি মওকুফের জন্য ফিফার কাছে আবেদন করে। ফিফা সেই আবেদন গ্রহণ করায় আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে পাচ্ছে আলবিসেলেস্তেরা। এই ডিফেন্ডার বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন। তবে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের পর তিনি নিজের দেশ আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে যোগ দিতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com