ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোরের অভয়নগরে আনিছুর রহমান (৬৭) নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বুধবার  সন্ধ্যা উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তবে ব্যবসার কারণে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। নওয়াপাড়া বাজারের সার আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম মিষ্টি ও স্যানিটারি মিস্ত্রি আলমগীর কবীর বলেন, বুধবার মাগরিবের নামাজের আগে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে স্যারের সঙ্গে আমরা দুইজন কথা বলছিলাম। এ সময় পীরবাড়ির সন্তান শাহ্ মাহমুদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ যুবক আমাদের কাছে আসে এবং আনিছুর রহমানকে মার্কেটের ঘর তার কাছে কেনো ভাড়া দেওয়া হবে না এমন প্রশ্ন করে শাহ্ মাহমুদ গালিগালাজ শুরু করেন।

এক পর্যায়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখমণ্ডলে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আনিছুর রহমানের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোরের অভয়নগরে আনিছুর রহমান (৬৭) নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বুধবার  সন্ধ্যা উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তবে ব্যবসার কারণে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। নওয়াপাড়া বাজারের সার আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম মিষ্টি ও স্যানিটারি মিস্ত্রি আলমগীর কবীর বলেন, বুধবার মাগরিবের নামাজের আগে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে স্যারের সঙ্গে আমরা দুইজন কথা বলছিলাম। এ সময় পীরবাড়ির সন্তান শাহ্ মাহমুদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ যুবক আমাদের কাছে আসে এবং আনিছুর রহমানকে মার্কেটের ঘর তার কাছে কেনো ভাড়া দেওয়া হবে না এমন প্রশ্ন করে শাহ্ মাহমুদ গালিগালাজ শুরু করেন।

এক পর্যায়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখমণ্ডলে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আনিছুর রহমানের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com