যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃ‌ষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ আসবে শ‌নিবার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলা‌দে‌শি শিক্ষার্থী না‌হিদা সুলতানা বৃ‌ষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডার টাম্পায় বৃ‌ষ্টির জানাজা অনুষ্ঠিত হয়।

ওয়া‌শিংট‌নে বাংলা‌দেশ দূতাবা‌সের প্রেস মি‌নিস্টার গোলাম মো‌র্তোজা ফেসবু‌কে এক পো‌স্টে জানান, ৬ মে দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।

গোলাম মো‌র্তোজা আরও জানান, জানাজার পর বৃষ্টির মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। ফিউনারেল সংস্থা ৭ মে ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠাবে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল‍্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে।

তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে। নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব‍্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

এর আগে, হত্যার শিকার জামিল লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

» রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

» নেইমারের স্বপ্ন, মেসির মিশন, রোনালদোর ক্ষুধা

» সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃ‌ষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ আসবে শ‌নিবার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলা‌দে‌শি শিক্ষার্থী না‌হিদা সুলতানা বৃ‌ষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডার টাম্পায় বৃ‌ষ্টির জানাজা অনুষ্ঠিত হয়।

ওয়া‌শিংট‌নে বাংলা‌দেশ দূতাবা‌সের প্রেস মি‌নিস্টার গোলাম মো‌র্তোজা ফেসবু‌কে এক পো‌স্টে জানান, ৬ মে দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।

গোলাম মো‌র্তোজা আরও জানান, জানাজার পর বৃষ্টির মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। ফিউনারেল সংস্থা ৭ মে ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠাবে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল‍্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে।

তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে। নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব‍্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

এর আগে, হত্যার শিকার জামিল লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com