চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রশিদকে (২৮) গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১-এর আভিযানিক দল জানতে পারে টেকনাফ মডেল থানাধীন পৌরসভাস্থ শাপলা চত্বর এলাকায় উক্ত মামলার একজন এজাহারনামীয় আসামি অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টায় র‌্যাবের আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

আসামি রশিদ টেকনাফ পৌরসভার কুলালপাড়ার আলী আহম্মদ প্রকাশ আলী মিয়ার ছেলে। তিনি টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রশিদকে (২৮) গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১-এর আভিযানিক দল জানতে পারে টেকনাফ মডেল থানাধীন পৌরসভাস্থ শাপলা চত্বর এলাকায় উক্ত মামলার একজন এজাহারনামীয় আসামি অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টায় র‌্যাবের আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

আসামি রশিদ টেকনাফ পৌরসভার কুলালপাড়ার আলী আহম্মদ প্রকাশ আলী মিয়ার ছেলে। তিনি টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com