জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে ফোরকান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়।

রোববার  রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় দুইভাই আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে ঘটনাটি একসময় চরম মারমুখী পর্যায়ে রূপ নেয়। গত ২৯ সেপ্টেম্বর আবুল কালাম এবং ফোরকানের মধ্যে ফের সংঘর্ষ হয়। এসময় কালাম ফোরকানকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এদিকে ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারীদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

» ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

» সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

» বগুড়া-৬ আসনে বিপুল ভোটে এগিয়ে তারেক রহমান

» পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে

» ঢাকা ১৫ : ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

» ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

» লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

» ফরিদপুর–২ আসনে ১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

» কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে ফোরকান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়।

রোববার  রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় দুইভাই আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে ঘটনাটি একসময় চরম মারমুখী পর্যায়ে রূপ নেয়। গত ২৯ সেপ্টেম্বর আবুল কালাম এবং ফোরকানের মধ্যে ফের সংঘর্ষ হয়। এসময় কালাম ফোরকানকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এদিকে ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারীদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com