পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মহানগরের ধীরাশ্রম থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল।

তিনি বলেন, গত শুক্রবার রাতে র‌্যাব-১ এর অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর থানাধীন ধীরাশ্রমের যোগীতলা এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্যের বড় চালান কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যোগীতলা থেকে ঝাজর গামী পাকা রাস্তার পূর্বপাশে একটি পরিত্যক্ত নির্মাণাধীন বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে একটি  বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শীর্ষ সন্ত্রাসী ‘দেলোয়ার বাহিনী’র প্রধান গ্রেফতার

» সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

» বাবার গ্রেফতার নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন পূজা চেরী

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী

» সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

» মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ

» সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা আরও ৬ মাস পেছাল

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মহানগরের ধীরাশ্রম থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল।

তিনি বলেন, গত শুক্রবার রাতে র‌্যাব-১ এর অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর থানাধীন ধীরাশ্রমের যোগীতলা এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্যের বড় চালান কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যোগীতলা থেকে ঝাজর গামী পাকা রাস্তার পূর্বপাশে একটি পরিত্যক্ত নির্মাণাধীন বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে একটি  বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com