‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে পর্দার চাকচিক্যের পেছনের গল্পটা সবসময় মসৃণ ছিল না। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে যেমন দেখেছেন সাফল্যের চূড়া, তেমনি সহ্য করেছেন চরম অবহেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই অভিনেত্রী।কৌশানী জানান, একটা সময় তার ক্যারিয়ার গ্রোথ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই একই সময়ে তিনি তার মা-কেও হারান। সেই কঠিন সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমি জীবনে সবরকম খারাপ সময় দেখে ফেলেছি। এমনও দিন গেছে যখন ভিড়ের মাঝে সবাই শুধু বনির (বনি সেনগুপ্ত) সঙ্গে সেলফি তুলতে চাইতেন, আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করত না। তখন নিজের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে মনে প্রশ্ন জাগত।’

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌশানী বরাবরই খোলামেলা। বনির সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য হিসেবে তিনি আগের একটি ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। কৌশানী বলেন, ‘ইন্ডাস্ট্রির চাকচিক্য আর ইমম্যাচুরিটির কারণে আমার আগের সিরিয়াস সম্পর্কটা টেকেনি। তবে বনির ক্ষেত্রে কাজ ও সম্পর্ককে আমি আলাদা রেখেছি।’

তার কথায়, ‘মাঝে মাঝে আমি বনিকে বলতাম তুমি এত ভালো কাজ করছ, আমাকে কোথাও রেকমেন্ড করো না কেন? সত্যি বলতে, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি তো কারো কাছে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কিছুর জন্য নয়।’

ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়া বা কাস্টিং কাউচ নিয়ে কৌশানীর মন্তব্য বেশ সাহসী। তার মতে, গ্ল্যামার জগত সবসময়ই মানুষের সফট টার্গেট। তিনি বলেন, ‘আমাদের প্রফেশনে যা কিছু ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে। এখানে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসিতে কেউ সাড়া না দিলে তাকে জোর করা হয়েছে বলে আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নেওয়া ভালো যে আমরা অনেক ক্ষেত্রে অবহেলিত। অনেক সময় মনে হয়েছে স্ক্রিপ্টটা আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু গতানুগতিক সার্কেলের বাইরে কাউকে কাস্ট করা হয় না। নিজেদের মাটি শক্ত করতেই সবাই প্রযোজনা সংস্থা খুলছেন। সেখানে কেউ যদি নিজের কাছের মানুষ বা প্রেমিকাকে সুযোগ দেয়, তবে কিছু বলার থাকে না।’

সূএ:ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে পর্দার চাকচিক্যের পেছনের গল্পটা সবসময় মসৃণ ছিল না। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে যেমন দেখেছেন সাফল্যের চূড়া, তেমনি সহ্য করেছেন চরম অবহেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই অভিনেত্রী।কৌশানী জানান, একটা সময় তার ক্যারিয়ার গ্রোথ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই একই সময়ে তিনি তার মা-কেও হারান। সেই কঠিন সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমি জীবনে সবরকম খারাপ সময় দেখে ফেলেছি। এমনও দিন গেছে যখন ভিড়ের মাঝে সবাই শুধু বনির (বনি সেনগুপ্ত) সঙ্গে সেলফি তুলতে চাইতেন, আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করত না। তখন নিজের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে মনে প্রশ্ন জাগত।’

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌশানী বরাবরই খোলামেলা। বনির সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য হিসেবে তিনি আগের একটি ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। কৌশানী বলেন, ‘ইন্ডাস্ট্রির চাকচিক্য আর ইমম্যাচুরিটির কারণে আমার আগের সিরিয়াস সম্পর্কটা টেকেনি। তবে বনির ক্ষেত্রে কাজ ও সম্পর্ককে আমি আলাদা রেখেছি।’

তার কথায়, ‘মাঝে মাঝে আমি বনিকে বলতাম তুমি এত ভালো কাজ করছ, আমাকে কোথাও রেকমেন্ড করো না কেন? সত্যি বলতে, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি তো কারো কাছে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কিছুর জন্য নয়।’

ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়া বা কাস্টিং কাউচ নিয়ে কৌশানীর মন্তব্য বেশ সাহসী। তার মতে, গ্ল্যামার জগত সবসময়ই মানুষের সফট টার্গেট। তিনি বলেন, ‘আমাদের প্রফেশনে যা কিছু ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে। এখানে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসিতে কেউ সাড়া না দিলে তাকে জোর করা হয়েছে বলে আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নেওয়া ভালো যে আমরা অনেক ক্ষেত্রে অবহেলিত। অনেক সময় মনে হয়েছে স্ক্রিপ্টটা আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু গতানুগতিক সার্কেলের বাইরে কাউকে কাস্ট করা হয় না। নিজেদের মাটি শক্ত করতেই সবাই প্রযোজনা সংস্থা খুলছেন। সেখানে কেউ যদি নিজের কাছের মানুষ বা প্রেমিকাকে সুযোগ দেয়, তবে কিছু বলার থাকে না।’

সূএ:ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com