কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা প্রদানে গার্ডিয়ান ও সুপার স্টার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

[ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬] গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সুপার স্টার গ্রুপ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সুপার স্টার গ্রুপের সব কর্মী এবং তাঁদের পরিবার গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।

চুক্তির আওতায় সুপার স্টার গ্রুপের সকল কর্মী এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা গার্ডিয়ানের সমন্বিত লাইফ ইন্স্যুরেন্স সুবিধা ও চিকিৎসা–সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসুরক্ষা আরও জোরদার হবে।

গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গার্ডিয়ানের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টিম লিডার (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ সার্ভিস জিনাত ফেরদৌসী এবং কি–অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক।

সুপার স্টার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম; জেনারেল ম্যানেজার (আইসিসিডি) মো. জাজমুল হক; ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) সুবীর কুমার দাস; এবং ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) কাজী তানভীর আহমেদ।

এ প্রসঙ্গে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের কল্যাণই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির ভিত্তি। সুপার স্টার গ্রুপের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মীদের এবং তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি, যাতে তারা নিশ্চিন্ত মনে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।”

বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান গার্ডিয়ান বর্তমানে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের সুরক্ষা দিচ্ছে। দেশি ও বহুজাতিক মিলিয়ে ৫০০–এর বেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। গ্রাহকসন্তুষ্টি ও আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উদ্ভাবন, দক্ষতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দেশের ইন্স্যুরেন্স খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে গার্ডিয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!

» সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী

» জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন, দুর্ভোগ

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা প্রদানে গার্ডিয়ান ও সুপার স্টার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

[ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬] গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সুপার স্টার গ্রুপ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সুপার স্টার গ্রুপের সব কর্মী এবং তাঁদের পরিবার গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।

চুক্তির আওতায় সুপার স্টার গ্রুপের সকল কর্মী এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা গার্ডিয়ানের সমন্বিত লাইফ ইন্স্যুরেন্স সুবিধা ও চিকিৎসা–সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসুরক্ষা আরও জোরদার হবে।

গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গার্ডিয়ানের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টিম লিডার (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ সার্ভিস জিনাত ফেরদৌসী এবং কি–অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক।

সুপার স্টার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম; জেনারেল ম্যানেজার (আইসিসিডি) মো. জাজমুল হক; ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) সুবীর কুমার দাস; এবং ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) কাজী তানভীর আহমেদ।

এ প্রসঙ্গে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের কল্যাণই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির ভিত্তি। সুপার স্টার গ্রুপের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মীদের এবং তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি, যাতে তারা নিশ্চিন্ত মনে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।”

বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান গার্ডিয়ান বর্তমানে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের সুরক্ষা দিচ্ছে। দেশি ও বহুজাতিক মিলিয়ে ৫০০–এর বেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। গ্রাহকসন্তুষ্টি ও আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উদ্ভাবন, দক্ষতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দেশের ইন্স্যুরেন্স খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে গার্ডিয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com