রমজান উপলক্ষে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর-এই পাঁচটি পণ্য বিক্রি করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও টিসিবি এ পণ্যগুলো বিক্রি করবে।

টিসিবি জানিয়েছে, প্রতি কেজি ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা দরে বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন।

এছাড়া, ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি রমজান উপলক্ষে তাদের কাছে ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

প্রতিদিন রাজধানীতে ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি ও সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে সর্বমোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। আজ থেকে ১২ মার্চ পর্যন্ত ২০ দিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে। ট্রাকসেলের মাধ্যমে সারা দেশে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে বলে টিসিবি জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথের প্রস্তুতি

» রমজান উপলক্ষে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু আজ

» জামায়াতের বিক্ষোভ বাতিল

» সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

» গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

» সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

» মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

» রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

» মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

» দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রমজান উপলক্ষে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর-এই পাঁচটি পণ্য বিক্রি করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও টিসিবি এ পণ্যগুলো বিক্রি করবে।

টিসিবি জানিয়েছে, প্রতি কেজি ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা দরে বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন।

এছাড়া, ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি রমজান উপলক্ষে তাদের কাছে ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

প্রতিদিন রাজধানীতে ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি ও সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে সর্বমোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। আজ থেকে ১২ মার্চ পর্যন্ত ২০ দিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে। ট্রাকসেলের মাধ্যমে সারা দেশে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে বলে টিসিবি জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com