অস্ট্রেলিয়ার সুপার এইটে উঠার সম্ভাবনা কতটুকু?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টানা দুই পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। প্রথমে জিম্বাবুয়ে, এরপর শ্রীলঙ্কার কাছে হার দু’ম্যাচেই ছন্দহীন ক্রিকেটে মানসিকভাবে বিধ্বস্ত মার্শের দল। ম্যাচ শেষে অধিনায়ক মিচেল মার্শের কণ্ঠেও ঝরে পড়ে হতাশা, “ভাগ্য এখন ঈশ্বরের হাতে।”

পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ১৮ ওভারে ১৮২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলায় সুপার এইটে ওঠার পথ আরও কঠিন হয়ে গেছে অজিদের জন্য। এখন তাদের সামনে বেঁচে থাকার একমাত্র উপায়- ওমানকে বড় ব্যবধানে হারানো এবং জিম্বাবুয়ের বাকি ম্যাচগুলোর ফল নিজেদের পক্ষে আসা।

অস্ট্রেলিয়ার সামনে যে সমীকরণ

নিজেদের শেষ ম্যাচে ওমানকে উড়িয়ে দিতে হবে। জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা দুই ম্যাচেই হারতে হবে। এরপর নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে হবে।

বর্তমানে জিম্বাবুয়ে নেট রান রেটে ভালো অবস্থানে থাকায় অস্ট্রেলিয়ার সম্ভাবনা ‘ক্ষীণ’ বলেই ধরা হচ্ছে। তবু আশার প্রদীপ নিভে যায়নি।

মার্শদের নজর এখন জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ব্যাটিং ধসকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন মার্শ। আট ওভারে উইকেটহীন ৯৭ রানের দুর্দান্ত শুরু মিললেও শেষ ১২ ওভারে ১০ উইকেট হারিয়ে রান রেট নেমে আসে মাত্র সাতের ঘরে। “পরিকল্পনার সঠিক বাস্তবায়ন না করতে পারাই আমাদের ডুবিয়েছে,” মন্তব্য তার।

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন আর কেবল নিজেদের হাতে নেই- সমীকরণ, নেট রান রেট এবং অন্য দলের ফলের ওপরই নির্ভর করছে সুপার এইটের টিকিট। ক্রিকেটের অনিশ্চয়তায় ভর করেই শেষ ম্যাচের অপেক্ষা মার্শদে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

» মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

» দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

» বাসচাপায় প্রাইভেটকারের দুজন নিহত

» তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল

» মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাবেন না এনসিপির ৬ এমপি

» সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন মির্জা আব্বাস

» বিরোধী দলীয় এমপিদের শপথের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়

» শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

» ভিসা ছাড়াই যে ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ট্রেলিয়ার সুপার এইটে উঠার সম্ভাবনা কতটুকু?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টানা দুই পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। প্রথমে জিম্বাবুয়ে, এরপর শ্রীলঙ্কার কাছে হার দু’ম্যাচেই ছন্দহীন ক্রিকেটে মানসিকভাবে বিধ্বস্ত মার্শের দল। ম্যাচ শেষে অধিনায়ক মিচেল মার্শের কণ্ঠেও ঝরে পড়ে হতাশা, “ভাগ্য এখন ঈশ্বরের হাতে।”

পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ১৮ ওভারে ১৮২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলায় সুপার এইটে ওঠার পথ আরও কঠিন হয়ে গেছে অজিদের জন্য। এখন তাদের সামনে বেঁচে থাকার একমাত্র উপায়- ওমানকে বড় ব্যবধানে হারানো এবং জিম্বাবুয়ের বাকি ম্যাচগুলোর ফল নিজেদের পক্ষে আসা।

অস্ট্রেলিয়ার সামনে যে সমীকরণ

নিজেদের শেষ ম্যাচে ওমানকে উড়িয়ে দিতে হবে। জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা দুই ম্যাচেই হারতে হবে। এরপর নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে হবে।

বর্তমানে জিম্বাবুয়ে নেট রান রেটে ভালো অবস্থানে থাকায় অস্ট্রেলিয়ার সম্ভাবনা ‘ক্ষীণ’ বলেই ধরা হচ্ছে। তবু আশার প্রদীপ নিভে যায়নি।

মার্শদের নজর এখন জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ব্যাটিং ধসকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন মার্শ। আট ওভারে উইকেটহীন ৯৭ রানের দুর্দান্ত শুরু মিললেও শেষ ১২ ওভারে ১০ উইকেট হারিয়ে রান রেট নেমে আসে মাত্র সাতের ঘরে। “পরিকল্পনার সঠিক বাস্তবায়ন না করতে পারাই আমাদের ডুবিয়েছে,” মন্তব্য তার।

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন আর কেবল নিজেদের হাতে নেই- সমীকরণ, নেট রান রেট এবং অন্য দলের ফলের ওপরই নির্ভর করছে সুপার এইটের টিকিট। ক্রিকেটের অনিশ্চয়তায় ভর করেই শেষ ম্যাচের অপেক্ষা মার্শদে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com