পিএসজির বড় হার, ক্ষোভ ঝাড়লেন দেম্বেলে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ সামনে রেখে লিগ আঁ’র ম্যাচ এগিয়ে এনেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রস্তুতির লক্ষ্যে পরিকল্পিত সেই ম্যাচেই হোঁচট খেল লুইস এনরিকের দল। শুক্রবার রাতে রেনের মাঠে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় প্যারিসের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল পিএসজি। প্রতিপক্ষের গোলে বেশিবার শটও নিয়েছে তারা। পিএসজির মোট ২২ শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। আর ১৩ শটের ৪টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নেয় রেনে। ফরাসি চ্যাম্পিয়নদের একাধিক সুযোগ মিস এবং সেই সঙ্গে রেনের গোলকিপার ব্রিস সাম্বা ছিলেন অবিশ্বাস্য। পুরো ম্যাচে ৬টি সেভ করেছেন তিনি।

প্রথমার্ধের ৩৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান প্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে গোল করেন মুসা আল-তামারি। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এসতেবান লেপল।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৭১ মিনিটে উসমান দেম্বেলে এক গোল শোধ করে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু ৮১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্রিল এমবোলোর গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হারে প্যারিসের ক্লাবটি।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে দেম্বেলে বলেন, ‘আমরা ম্যাচটা বাজেভাবে শুরু করেছি। ওরা খুব ভালো খেলেছে, কিন্তু মনে হয় আমাদের আরও বেশি লড়াইয়ের মানসিকতা দেখাতে হবে।’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের পিএসজির জন্য খেলতে হবে। যদি আমরা মাঠে আলাদা আলাদা ভাবে খেলি, তাহলে হবে না। আমরা যে শিরোপাগুলো চাই, তা জিততে পারব না।’ যোগ করেন দেম্বেলে।

গত মৌসুমের কথা মনে করিয়ে দিয়ে দেম্বেলে বলেন, ‘গত বছর আমরা নিজেদের আগে ক্লাবকে রেখেছিলাম। আমাদের আবার সেটাই করতে হবে। এখন মৌসুমের দ্বিতীয় ভাগ চলছে। এখানে পিএসজিই আগে, কোনো ব্যক্তিগত খেলোয়াড় নয়।’

লিগ আঁ-তে ২২ ম্যাচে ১৬ জয়, ৩ ড্র ও ৩ হারে পিএসজির সংগ্রহ ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লঁসের পয়েন্ট ৪৯, আর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রেনে। বুধবার চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথমে লেগে মোনাকের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ২২ ফেব্রুয়ারি লিগে তলানির দল মেতজের মুখোমুখি হবে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তুলির পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ব্যারিস্টার আরমান

» ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের

» প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

» বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর

» বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

» নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

» Deep Fake Video ডিপফেক ভিডিও চেনার উপায়

» মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

» আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

» রাত পোহালেই কি ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিএসজির বড় হার, ক্ষোভ ঝাড়লেন দেম্বেলে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ সামনে রেখে লিগ আঁ’র ম্যাচ এগিয়ে এনেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রস্তুতির লক্ষ্যে পরিকল্পিত সেই ম্যাচেই হোঁচট খেল লুইস এনরিকের দল। শুক্রবার রাতে রেনের মাঠে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় প্যারিসের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল পিএসজি। প্রতিপক্ষের গোলে বেশিবার শটও নিয়েছে তারা। পিএসজির মোট ২২ শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। আর ১৩ শটের ৪টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নেয় রেনে। ফরাসি চ্যাম্পিয়নদের একাধিক সুযোগ মিস এবং সেই সঙ্গে রেনের গোলকিপার ব্রিস সাম্বা ছিলেন অবিশ্বাস্য। পুরো ম্যাচে ৬টি সেভ করেছেন তিনি।

প্রথমার্ধের ৩৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান প্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে গোল করেন মুসা আল-তামারি। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এসতেবান লেপল।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৭১ মিনিটে উসমান দেম্বেলে এক গোল শোধ করে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু ৮১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্রিল এমবোলোর গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হারে প্যারিসের ক্লাবটি।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে দেম্বেলে বলেন, ‘আমরা ম্যাচটা বাজেভাবে শুরু করেছি। ওরা খুব ভালো খেলেছে, কিন্তু মনে হয় আমাদের আরও বেশি লড়াইয়ের মানসিকতা দেখাতে হবে।’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের পিএসজির জন্য খেলতে হবে। যদি আমরা মাঠে আলাদা আলাদা ভাবে খেলি, তাহলে হবে না। আমরা যে শিরোপাগুলো চাই, তা জিততে পারব না।’ যোগ করেন দেম্বেলে।

গত মৌসুমের কথা মনে করিয়ে দিয়ে দেম্বেলে বলেন, ‘গত বছর আমরা নিজেদের আগে ক্লাবকে রেখেছিলাম। আমাদের আবার সেটাই করতে হবে। এখন মৌসুমের দ্বিতীয় ভাগ চলছে। এখানে পিএসজিই আগে, কোনো ব্যক্তিগত খেলোয়াড় নয়।’

লিগ আঁ-তে ২২ ম্যাচে ১৬ জয়, ৩ ড্র ও ৩ হারে পিএসজির সংগ্রহ ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লঁসের পয়েন্ট ৪৯, আর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রেনে। বুধবার চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথমে লেগে মোনাকের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ২২ ফেব্রুয়ারি লিগে তলানির দল মেতজের মুখোমুখি হবে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com