হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রবিবার সকালে ট্রাইব্যুনাল-২ এ তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি, মো. শামীম তালুকদার লাবু এবং মো. আবু মুসা।

এদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দী দিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন।

অন্যদিকে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চার আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী

» এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

» গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

» ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

» হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

» ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ

» পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

» মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

» বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান

» অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রবিবার সকালে ট্রাইব্যুনাল-২ এ তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি, মো. শামীম তালুকদার লাবু এবং মো. আবু মুসা।

এদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দী দিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন।

অন্যদিকে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চার আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com