দেশিয় অস্ত্রসহ আটক ১

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশিয় শটগান, কার্তুজ, নয়টি দেশিয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলারসহ নয়ন-পিয়াস ডাকাত দলের এক সহযোগীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় এই তল্লাশি অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম জামাল হোসেন (৪৪)। তিনি নয়ন-পিয়াস ডাকাত দলের সোর্স হিসেবে কাজ করতেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুয়াগাছিয়া ইউনিয়নে চিহ্নিত ডাকাত রিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে শটগান, ৩ রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রিয়াজকে বাড়িতে পাওয়া যায়নি। রিয়াজের বাবা আকতারের বিরুদ্ধেও ২৭টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। মূলত নয়ন-পিয়াসের অনুপস্থিতিতে আকতারই এই ডাকাত দলের কার্যক্রম পরিচালনা করেন।

পরবর্তীতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় তল্লাশিকালে জামাল হোসেনকে আটক করা হয়।

আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ডাকাতদের চেনেন না বলে দাবি করলেও পরে তার কাছ থেকে পিয়াসের সঙ্গে যোগাযোগের তথ্য পায় যৌথ বাহিনী। এ ছাড়া চর এলাকা থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলার জব্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশিয় অস্ত্রসহ আটক ১

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশিয় শটগান, কার্তুজ, নয়টি দেশিয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলারসহ নয়ন-পিয়াস ডাকাত দলের এক সহযোগীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় এই তল্লাশি অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম জামাল হোসেন (৪৪)। তিনি নয়ন-পিয়াস ডাকাত দলের সোর্স হিসেবে কাজ করতেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুয়াগাছিয়া ইউনিয়নে চিহ্নিত ডাকাত রিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে শটগান, ৩ রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রিয়াজকে বাড়িতে পাওয়া যায়নি। রিয়াজের বাবা আকতারের বিরুদ্ধেও ২৭টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। মূলত নয়ন-পিয়াসের অনুপস্থিতিতে আকতারই এই ডাকাত দলের কার্যক্রম পরিচালনা করেন।

পরবর্তীতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় তল্লাশিকালে জামাল হোসেনকে আটক করা হয়।

আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ডাকাতদের চেনেন না বলে দাবি করলেও পরে তার কাছ থেকে পিয়াসের সঙ্গে যোগাযোগের তথ্য পায় যৌথ বাহিনী। এ ছাড়া চর এলাকা থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলার জব্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com